১৭/৩. অধ্যায়ঃ
মুত্‘আহ্ বিবাহ বৈধ ছিল, পরে তা বাতিল করা হয়, অতঃপর বৈধ করা হয়, আবার বাতিল করা হয় এবং ক্বিয়ামাত পর্যন্ত স্থির থাকবে
সহিহ মুসলিম : ৩৩১৯
সহিহ মুসলিমহাদিস নম্বর ৩৩১৯
وَحَدَّثَنِيهِ حَسَنٌ الْحُلْوَانِيُّ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، عَنْ يَعْقُوبَ بْنِ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنِ الرَّبِيعِ بْنِ سَبْرَةَ الْجُهَنِيِّ، عَنْ أَبِيهِ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الْمُتْعَةِ زَمَانَ الْفَتْحِ مُتْعَةِ النِّسَاءِ وَأَنَّ أَبَاهُ كَانَ تَمَتَّعَ بِبُرْدَيْنِ أَحْمَرَيْنِ.
রাবী’ ইবনু সাবরাহ আল জুহানী (রহঃ) থেকে তাঁর পিতার সুত্র হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) মক্কা বিজয়ের কালে স্ত্রীর সঙ্গে মুত'আ করতে নিষেধ করেছেন। তাঁর পিতা দুইটি লাল চাদরের বিনিময়ে মুত'আ করেছিলেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৩২৯৪, ইসলামীক সেন্টারঃ ৩২৯২
