১৭/৩. অধ্যায়ঃ
মুত্‘আহ্ বিবাহ বৈধ ছিল, পরে তা বাতিল করা হয়, অতঃপর বৈধ করা হয়, আবার বাতিল করা হয় এবং ক্বিয়ামাত পর্যন্ত স্থির থাকবে
সহিহ মুসলিম : ৩৩২৬
সহিহ মুসলিমহাদিস নম্বর ৩৩২৬
وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالاَ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ الْحَسَنِ، وَعَبْدِ اللَّهِ، ابْنَىْ مُحَمَّدِ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ عَنْ أَبِيهِمَا، أَنَّهُ سَمِعَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ، يَقُولُ لاِبْنِ عَبَّاسٍ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ مُتْعَةِ النِّسَاءِ يَوْمَ خَيْبَرَ وَعَنْ أَكْلِ لُحُومِ الْحُمُرِ الإِنْسِيَّةِ .
‘আলী (রাযিঃ) হতে বর্ণিতঃ
ইবনু আব্বাস (রাঃ)-কে লক্ষ্য করে আলী (রাঃ)–কে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ (ﷺ) খায়বারের যুদ্ধের দিন মুত'আ এবং গৃহপালিত গাধার গোশত নিষিদ্ধ করেছেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৩৩০১, ইসলামীক সেন্টারঃ ৩২৯৯
