১৭/৫. অধ্যায়ঃ
ইহরামধারী ব্যক্তির বিবাহ করা হারাম এবং তার বিবাহের প্রস্তাব দেয়া দূষণীয়
সহিহ মুসলিম : ৩৩৩৭
সহিহ মুসলিমহাদিস নম্বর ৩৩৩৭
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ نَافِعٍ، عَنْ نُبَيْهِ بْنِ وَهْبٍ، أَنَّفَقَالَ أَبَانٌ سَمِعْتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ يَنْكِحُ الْمُحْرِمُ وَلاَ يُنْكَحُ وَلاَ يَخْطُبُ " .
নুবায়হ ইবনু ওয়াহ্ব (রহঃ) হতে বর্ণিতঃ
উমর ইবনু উবাইদুল্লাহ (রহঃ) শায়বাহ ইবনু যুবাইরের কন্যার সাথে নিজ পুত্র তলহার বিবাহ দেয়ার মনস্থ করলেন। অতএব তিনি উসমান (রাঃ)-এর পুত্র আবানের কাছে লোক পাঠালেন (তাকে বিবাহ অনুষ্ঠানে যোগদানের দাওয়াত দেয়ার জন্য)। তিনি সেখানে উপস্থিত হলেন। আর তিনি এ সময় আমীরুল হজ্জ ছিলেন। আবান বলেন, আমি উসমান ইবনু আফফান (রাঃ)–কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ (হজ্জ বা উমরাহ পালনের উদ্দেশ্যে) ইহরামধারী ব্যক্তি নিজেও বিবাহ করবে না, অন্যকেও বিবাহ করাবে না এবং বিবাহের প্রস্তাবও দিবে না।
ইসলামী ফাউন্ডেশনঃ ৩৩১২, ইসলামীক সেন্টারঃ ৩৩১০
