১৭/১০. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৩৩৭৩ - বিবাহ
পিতা অপ্রাপ্ত বয়স্কা কুমারী কন্যার বিবাহ দিতে পারে
সহীহ মুসলিম : ৩৩৭৩
সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৩৭৩
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَأَبُو كُرَيْبٍ قَالَ يَحْيَى وَإِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ تَزَوَّجَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهْىَ بِنْتُ سِتٍّ وَبَنَى بِهَا وَهْىَ بِنْتُ تِسْعٍ وَمَاتَ عَنْهَا وَهْىَ بِنْتُ ثَمَانَ عَشْرَةَ .
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন যে, তাঁর ছয় বছর বয়সে রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বিবাহ করেন, তাঁর নয় বছর বয়সে তিনি তাঁকে নিয়ে বাসর যাপন করেন এবং আঠার বছর বয়সে তিনি ইন্তিকাল করেন।
ই.ফা. ৩৩৪৭, ই.সে. ৩৩৪৬
