১৮/৫. অধ্যায়ঃ
(কোন মহিলার দুধ) এক বা দু’ চুমুক খাওয়া প্রসঙ্গে
সহিহ মুসলিম : ৩৪৮৮
সহিহ মুসলিমহাদিস নম্বর ৩৪৮৮
حَدَّثَنِي أَحْمَدُ بْنُ سَعِيدٍ الدَّارِمِيُّ، حَدَّثَنَا حَبَّانُ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَبِي، الْخَلِيلِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، عَنْ أُمِّ الْفَضْلِ، سَأَلَ رَجُلٌ النَّبِيَّ صلى الله عليه وسلم أَتُحَرِّمُ الْمَصَّةُ فَقَالَ " لاَ "
উম্মুল ফায্ল (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি নবী (ﷺ)-কে জিজ্ঞেস করল, এক চুমুক দুধ পান কি হারাম করে? তিনি বললেন, না।
ইসলামী ফাউন্ডেশনঃ ৩৪৬১, ইসলামীক সেন্টারঃ ৩৪৬০
