১৮/১৪. অধ্যায়ঃ
সতীনকে নিজের পালা হিবা করা বৈধ
সহিহ মুসলিম : ৩৫২২
সহিহ মুসলিমহাদিস নম্বর ৩৫২২
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عُقْبَةُ بْنُ خَالِدٍ، ح وَحَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا الأَسْوَدُ بْنُ عَامِرٍ، حَدَّثَنَا زُهَيْرٌ، ح وَحَدَّثَنَا مُجَاهِدُ بْنُ مُوسَى، حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا شَرِيكٌ، كُلُّهُمْ عَنْ هِشَامٍ، بِهَذَا الإِسْنَادِ أَنَّ سَوْدَةَ، لَمَّا كَبِرَتْ . بِمَعْنَى حَدِيثِ جَرِيرٍ وَزَادَ فِي حَدِيثِ شَرِيكٍ قَالَتْ وَكَانَتْ أَوَّلَ امْرَأَةٍ تَزَوَّجَهَا بَعْدِي .
আবূ বাকর ইবনু আবূ শায়বাহ্, ‘আমর আন্ নাক্বিদ ও মুজাহিদ ইবনু মূসা (রহিমাহুমুল্লাহ) সকলে হিশাম (রহঃ) সুত্র হতে বর্ণিতঃ
পূর্বোক্ত সানাদে রিওয়ায়াত করেন যে, সাওদা (রাঃ) যখন বৃদ্ধা হয়ে গেলেন... (পূর্বোক্ত যুহাইর সানাদের ঊর্ধ্বতন রাবী) জারীর (রহঃ)-এর হাদীসের অনুরূপ। তবে (মুজাহিদ সানাদের ঊর্ধ্বতন রাবী) শরীক (রহঃ) তার হাদীসে অধিক বলেছেন যে, সাওদা (রাঃ) বলেছেন, সে [আয়িশা (রাঃ)] ছিলেন প্রথম নারী (কুমারী) যাকে রাসূলুল্লাহ (ﷺ) আমার পরে বিয়ে করেছিলেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৩৪৯৫, ইসলামীক সেন্টারঃ ৩৪৯৪
