২২/১০. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৩৭৪৮ - ক্রেতা-বিক্রেতার সিদ্ধান্তের সুযোগ

ক্রেতা ও বিক্রেতার জন্যে খিয়ারে মাজলিস (ক্রয়-বিক্রয় ভঙ্গে ইচ্ছা-স্বাধীনতা) থাকবে

খিয়ার শর্তে ক্রয়-বিক্রয়ের সহজ বিধান

সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৭৪৮

وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَابْنُ أَبِي عُمَرَ، كِلاَهُمَا عَنْ سُفْيَانَ، - قَالَ زُهَيْرٌ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، - عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَمْلَى عَلَىَّ نَافِعٌ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ «إِذَا تَبَايَعَ الْمُتَبَايِعَانِ بِالْبَيْعِ فَكُلُّ وَاحِدٍ مِنْهُمَا بِالْخِيَارِ مِنْ بَيْعِهِ مَا لَمْ يَتَفَرَّقَا أَوْ يَكُونُ بَيْعُهُمَا عَنْ خِيَارٍ فَإِذَا كَانَ بَيْعُهُمَا عَنْ خِيَارٍ فَقَدْ وَجَبَ». زَادَ ابْنُ أَبِي عُمَرَ فِي رِوَايَتِهِ قَالَ نَافِعٌ فَكَانَ إِذَا بَايَعَ رَجُلاً فَأَرَادَ أَنْ لاَ يُقِيلَهُ قَامَ فَمَشَى هُنَيَّةً ثُمَّ رَجَعَ إِلَيْهِ .

‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ক্রেতা ও বিক্রেতা যখন ক্রয়-বিক্রয় সম্পন্ন করে তখন তাদের প্রত্যেকেরই ক্রয়-বিক্রয় প্রত্যাখ্যান করার ব্যাপারে সুযোগ থাকে যতক্ষণ পর্যন্ত তারা একে অন্যের থেকে পৃথক না হয়ে যায়। অথবা যদি ক্রয়-বিক্রয় খিয়ারের শর্তে (নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রয়-বিক্রয় ঠিক রাখা না রাখার শর্ত) হয়ে থাকে তখনও খিয়ার বহাল থাকবে। ইবনু আবূ ‘উমারের বর্ণনায় আরো রয়েছে- নাফি’ বলেন, ইবনু ‘উমার (রাঃ) যখন কারো সাথে ক্রয়-বিক্রয় করতেন এবং তিনি তা বহাল রাখতে চাইতেন, তখন উঠে গিয়ে এদিক সেদিক কিছুক্ষণ হাঁটাহাঁটি করতেন, তারপর দ্বিতীয়পক্ষের নিকট আবার প্রত্যাবর্তন করতেন।

ই.ফা. ৩৭১৩, ই.সে. ৩৭১৩

সহীহ মুসলিম হাদিস ৩৭৪৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে বলা হয়েছে, ক্রেতা ও বিক্রেতা যখন কেনাবেচা করে, তখন তারা পরস্পর থেকে আলাদা না হওয়া পর্যন্ত প্রত্যেকেরই বিক্রি প্রত্যাখ্যান করার সুযোগ থাকে। এটিই ক্রয়-বিক্রয়ের খিয়ার নামে পরিচিত। তবে যদি লেনদেনটি খিয়ারের শর্তে করা হয়, অর্থাৎ নির্দিষ্ট সময় বা শর্তে ঠিক রাখা বা না রাখার সুযোগ রাখা হয়, তখন সেই খিয়ার বহাল থাকে। বর্ণনায় নাফি বলেন, ইবনু উমর (রা.) কোনো লেনদেন বহাল রাখতে চাইলে উঠে কিছুক্ষণ হাঁটতেন, তারপর ফিরে আসতেন। এই অংশটি দেখায়, চুক্তি স্থির হওয়ার বিষয়টি আলাদা হওয়া বা শর্তের সাথে যুক্ত। হাদিসটি লেনদেনে পরিষ্কার সিদ্ধান্ত ও দায়িত্বশীল আচরণের শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ক্রেতা ও বিক্রেতা আলাদা না হওয়া পর্যন্ত খিয়ার রাখে।
  • শর্তসহ খিয়ার রাখা হলে সেই শর্তকে মানা হয়।
  • লেনদেন স্থির করতে কথাবার্তা ও আলাদা হওয়ার বিষয়টি গুরুত্ব পায়।
  • চুক্তি করতে হলে উভয় পক্ষের বোঝাপড়া পরিষ্কার হওয়া দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন