২২/১৪. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৩৭৮০ - ক্রয়-বিক্রয়
শুকনা খেজুরের বিনিময়ে তাজা খেজুর বিক্রি করা হারাম কিন্তু ‘আরায়া [১১] হারাম নয়
সহীহ মুসলিম : ৩৭৮০
সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৭৮০
وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، ح وَحَدَّثَنَا ابْنُ رُمْحٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ يَحْيَى، بْنِ سَعِيدٍ عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ، عَنْ أَصْحَابِ، رَسُولِ اللَّهِ ﷺ أَنَّهُمْ قَالُوا رَخَّصَ رَسُولُ اللَّهِ ﷺ فِي بَيْعِ الْعَرِيَّةِ بِخَرْصِهَا تَمْرًا .
বাশীর ইবনু ইয়াসার (রহঃ)-এর সু্ত্রে রসূলুল্লাহ (ﷺ)-এর কতিপয় সাহাবী হতে বর্ণিতঃ
তাঁরা বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ‘আরায়াকৃত খেজুর গাছের ফল অনুমান করে খুরমার বিনিময়ে বিক্রির অনুমতি দিয়েছেন।
ই.ফা. ৩৭৪৪, ই.সে. ৩৭৪৪
