২৩/২. অধ্যায়ঃ
ফলজ বৃক্ষ রোপন ও ফসল ফলানোর ফাযীলাত
সহিহ মুসলিম : ৩৮৬১
সহিহ মুসলিমহাদিস নম্বর ৩৮৬১
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ عَلَى أُمِّ مُبَشِّرٍ الأَنْصَارِيَّةِ فِي نَخْلٍ لَهَا فَقَالَ لَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم " مَنْ غَرَسَ هَذَا النَّخْلَ أَمُسْلِمٌ أَمْ كَافِرٌ " . فَقَالَتْ بَلْ مُسْلِمٌ . فَقَالَ " لاَ يَغْرِسُ مُسْلِمٌ غَرْسًا وَلاَ يَزْرَعُ زَرْعًا فَيَأْكُلَ مِنْهُ إِنْسَانٌ وَلاَ دَابَّةٌ وَلاَ شَىْءٌ إِلاَّ كَانَتْ لَهُ صَدَقَةٌ " .
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
একদা নবী (ﷺ) উম্মু মু’বাশ্শির নাখীয়া নাম্নী এক আনসারী মহিলার খেজুর বাগানে প্রবেশ করেন। রাসূলুল্লাহ (ﷺ) তাকে জিজ্ঞেস করলেন, এই খেজুর গাছ কি কোনো মুসলিম ব্যক্তি লাগিয়েছে, না কোনো কাফির ব্যক্তি? মহিলা উত্তর দিল মুসলিম। তিনি বললেন, “যে কোনো মুসলিম গাছ লাগায় বা ক্ষেত করে, আর তা থেকে মানুষ কিংবা জীব জন্তু অথবা অন্য কিছু ভক্ষণ করে, তবে তা তার পক্ষে দান স্বরূপ।”
ইসলামী ফাউন্ডেশনঃ ৩৮২৫, ইসলামীক সেন্টারঃ ৩৮২৪
