২৩/১২. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৩৯৩৫ - মদ হারাম হওয়ার পর বিক্রি নিষেধ
মদ বিক্রি করা হারাম
মদ হারাম হওয়ার পর সাহাবীদের আনুগত্য
সহীহ মুসলিম : ৩৯৩৫
সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৯৩৫
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى بْنُ عَبْدِ الأَعْلَى أَبُو هَمَّامٍ، حَدَّثَنَا سَعِيدٌ الْجُرَيْرِيُّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَخْطُبُ بِالْمَدِينَةِ قَالَ «يَا أَيُّهَا النَّاسُ إِنَّ اللَّهَ تَعَالَى يُعَرِّضُ بِالْخَمْرِ وَلَعَلَّ اللَّهَ سَيُنْزِلُ فِيهَا أَمْرًا فَمَنْ كَانَ عِنْدَهُ مِنْهَا شَىْءٌ فَلْيَبِعْهُ وَلْيَنْتَفِعْ بِهِ» . قَالَ فَمَا لَبِثْنَا إِلاَّ يَسِيرًا حَتَّى قَالَ النَّبِيُّ ﷺ " إِنَّ اللَّهَ تَعَالَى حَرَّمَ الْخَمْرَ فَمَنْ أَدْرَكَتْهُ هَذِهِ الآيَةُ وَعِنْدَهُ مِنْهَا شَىْءٌ فَلاَ يَشْرَبْ وَلاَ يَبِعْ» . قَالَ فَاسْتَقْبَلَ النَّاسُ بِمَا كَانَ عِنْدَهُ مِنْهَا فِي طَرِيقِ الْمَدِينَةِ فَسَفَكُوهَا .
আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে মাদীনায় খুত্বা দিতে শুনেছি। তিনি বলেছেনঃ হে লোক সকল! আল্লাহ তা’আলা মদের বিষয়ে নির্দেশনা দিচ্ছেন। হয়তো এ ব্যাপারে তিনি শীঘ্রই কোন সুস্পষ্ট নির্দেশ দান করবেন। সুতরাং কারো নিকট এর কিছু থাকলে সে যেন তা বিক্রি করে দেয় এবং কাজে লাগায়। রাবী বলেন, অল্প কয়েকদিন পরেই নবী (ﷺ) বললেনঃ আল্লাহ তা’আলা মদ হারাম করে দিয়েছেন। সুতরাং যার নিকট এ আয়াত পৌঁছবে এবং তার নিকট এর কিছু অবশিষ্ট থাকে, তবে সে যেন তা পান না করে এবং বিক্রি না করে। রাবী বলেন, তখন যাদের নিকট তা ছিল, তা নিয়ে তারা মাদীনার রাস্তায় নেমে আসলো এবং ঢেলে দিলো।
ই. ফা. ৩৮৯৮, ই. সে. ৩৮৯৭
সহীহ মুসলিম হাদিস ৩৯৩৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে মদ হারাম হওয়ার ধাপের একটি গুরুত্বপূর্ণ ঘটনা এসেছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم প্রথমে মদিনায় খুতবায় বলেন, আল্লাহ মদের বিষয়ে নির্দেশনা দিচ্ছেন এবং শিগগিরই স্পষ্ট নির্দেশ আসতে পারে। তখন যার কাছে মদ আছে, সে যেন তা বিক্রি করে এবং কাজে লাগায়। কিছুদিন পর নবী صلى الله عليه وسلم জানালেন, আল্লাহ মদ হারাম করে দিয়েছেন। এরপর যার কাছে মদ আছে, সে যেন তা পান না করে এবং বিক্রিও না করে। এই নির্দেশ পৌঁছানোর পর মানুষ মদিনার রাস্তায় মদ ঢেলে দেয়। হাদিসটি মদ হারাম, মদের বিক্রি নিষেধ এবং আল্লাহর হুকুম আসার পর সাহাবীদের দ্রুত আনুগত্যের শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মদ হারাম হওয়ার পর তা পান করা ও বিক্রি করা নিষিদ্ধ হয়েছে।
- আল্লাহর নির্দেশ জানার পর দেরি না করে মানা উচিত।
- সাহাবীরা নবী صلى الله عليه وسلم-এর নির্দেশ শুনে নিজেদের কাছে থাকা মদ ফেলে দেন।
- হারাম জিনিস থেকে লাভ নেওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়েছে।
