২৩/১৮. অধ্যায়ঃ
খাদ্যের বদলে খাদ্য সমান সমান বিক্রয়
সহিহ মুসলিম : ৩৯৭৭
সহিহ মুসলিমহাদিস নম্বর ৩৯৭৭
حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ شَيْبَانَ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ كُنَّا نُرْزَقُ تَمْرَ الْجَمْعِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ الْخِلْطُ مِنَ التَّمْرِ فَكُنَّا نَبِيعُ صَاعَيْنِ بِصَاعٍ فَبَلَغَ ذَلِكَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " لاَ صَاعَىْ تَمْرٍ بِصَاعٍ وَلاَ صَاعَىْ حِنْطَةٍ بِصَاعٍ وَلاَ دِرْهَمَ بِدِرْهَمَيْنِ " .
আবু সা’ঈদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-এর আমলে মিশ্রিত খেজুর আমাদের দেয়া হত আর তা হচ্ছে মিশ্রিত খেজুর। আমরা এর দুই সা এক সা-এর বিনিময়ে বিক্রি করে দিতাম। এ সংবাদ রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট পৌঁছালো। দুই সা খেজুর এক সা-এর বিনিময়ে, দুই সা গম এক সা-এর বিনিময়ে এবং দুই দিরহাম এক দিরহামের বিনিময়ে বিক্রি করা চলবে না।
ইসলামী ফাউন্ডেশনঃ ৩৯৪০, ইসলামীক সেন্টারঃ ৩৯৩৯
