২৩/২০. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৩৯৮৬ - সন্দেহজনক বিষয় ও হৃদয়ের শুদ্ধতা

হালাল গ্রহণ ও সন্দেহজনক বস্তু পরিত্যাগ করা

হালাল-হারাম স্পষ্ট: সন্দেহ এড়িয়ে হৃদয় ঠিক রাখুন

সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৯৮৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ سَمِعْتُهُ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ وَأَهْوَى النُّعْمَانُ بِإِصْبَعَيْهِ إِلَى أُذُنَيْهِ " إِنَّ الْحَلاَلَ بَيِّنٌ وَإِنَّ الْحَرَامَ بَيِّنٌ وَبَيْنَهُمَا مُشْتَبِهَاتٌ لاَ يَعْلَمُهُنَّ كَثِيرٌ مِنَ النَّاسِ فَمَنِ اتَّقَى الشُّبُهَاتِ اسْتَبْرَأَ لِدِينِهِ وَعِرْضِهِ وَمَنْ وَقَعَ فِي الشُّبُهَاتِ وَقَعَ فِي الْحَرَامِ كَالرَّاعِي يَرْعَى حَوْلَ الْحِمَى يُوشِكُ أَنْ يَرْتَعَ فِيهِ أَلاَ وَإِنَّ لِكُلِّ مَلِكٍ حِمًى أَلاَ وَإِنَّ حِمَى اللَّهِ مَحَارِمُهُ أَلاَ وَإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً إِذَا صَلَحَتْ صَلَحَ الْجَسَدُ كُلُّهُ وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ أَلاَ وَهِيَ الْقَلْبُ».

নু‘মান ইবনু বাশীর (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, আমি শুনেছিঃ অর্থাৎ- বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, রাবী বলেনঃ (এ সময় নু’মান তাঁর আঙ্গুল দু’টি দ্বারা কানের দিকে ইশারা করেন, নিশ্চয়ই হালাল স্পষ্ট এবং হারামও স্পষ্ট, আর এ উভয়ের মাঝে রয়েছে সন্দেহজনক বিষয়, অনেক লোকই সেগুলো জানে না। যে ব্যক্তি এসব সন্দেহজনক বিষয় থেকে দূরে থাকে সে তার দ্বীন ও মর্যাদাকে নিরাপদের রাখে, আর যে লোক সন্দেহজনক বিষয়ে পতিত হবে সে হারামের মধ্যে লিপ্ত হয়ে পড়বে। যেমন কোন রাখাল সংরক্ষিত চারণভূমির পাশে পশু চরায়, আশংকা রয়েছে সে পশু তার ভেতরে গিয়ে ঘাস খাবে।সাবধান! প্রত্যেক রাজারই সংরক্ষিত এলাকা থাকে, সাবধান! আল্লাহর সংরক্ষিত এলাকা হলো তাঁর হারামকৃত বিষয়গুলো। জেনে রেখো, দেহের মধ্যে এক টুকরা গোশ্‌ত আছে। যখন তা সুস্থ থাকে তখন সমস্ত দেহই সুস্থ থাকে। আর যখন তা নষ্ট হয়ে যায় তখন সমস্ত দেহই নষ্ট হয়ে যায়। স্মরণ রেখো, তা হলো ‘কাল্‌ব’ হৃদয়।

ই. ফা. ৩৯৪৯, ই. সে. ৩৯৪৮

সহীহ মুসলিম হাদিস ৩৯৮৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم খুব গভীর কিন্তু সহজ একটি শিক্ষা দিয়েছেন। হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট; কিন্তু মাঝখানে কিছু সন্দেহজনক বিষয় থাকে, যা অনেক মানুষ জানে না। যে ব্যক্তি সন্দেহজনক বিষয় থেকে দূরে থাকে, সে তার দ্বীন ও মর্যাদাকে নিরাপদ রাখে। আর যে সন্দেহের মধ্যে পড়ে, সে হারামের কাছে চলে যায়—যেমন রাখাল সংরক্ষিত চারণভূমির পাশে পশু চরালে ভেতরে ঢুকে পড়ার আশঙ্কা থাকে। এরপর নবী صلى الله عليه وسلم বলেন, আল্লাহর সংরক্ষিত এলাকা তাঁর হারামকৃত বিষয়গুলো। সবশেষে হৃদয়ের কথা বলেন—হৃদয় ভালো হলে দেহ ভালো থাকে, আর হৃদয় নষ্ট হলে দেহও নষ্ট হয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হালাল ও হারামের স্পষ্ট সীমা মানা দরকার।
  • সন্দেহজনক বিষয় থেকে দূরে থাকা দ্বীন ও মর্যাদা রক্ষার পথ।
  • হারামের কাছে ঘোরাফেরা করলে তাতে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে।
  • হৃদয়ের শুদ্ধতা মানুষের কাজকর্মে প্রভাব ফেলে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন