২৬/১. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৪১০১ - এক-তৃতীয়াংশ ওসিয়তের সীমা

এক তৃতীয়াংশের ওয়াসিয়্যাত

ওসিয়তে এক-তৃতীয়াংশ: সম্পদ ও পরিবারের ভারসাম্য

সহীহ মুসলিমহাদিস নম্বর ৪১০১

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ عَادَنِي رَسُولُ اللَّهِ ﷺ فِي حَجَّةِ الْوَدَاعِ مِنْ وَجَعٍ أَشْفَيْتُ مِنْهُ عَلَى الْمَوْتِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ بَلَغَنِي مَا تَرَى مِنَ الْوَجَعِ وَأَنَا ذُو مَالٍ وَلاَ يَرِثُنِي إِلاَّ ابْنَةٌ لِي وَاحِدَةٌ أَفَأَتَصَدَّقُ بِثُلُثَىْ مَالِي قَالَ «لاَ " . قَالَ قُلْتُ أَفَأَتَصَدَّقُ بِشَطْرِهِ قَالَ " لاَ الثُّلُثُ وَالثُّلُثُ كَثِيرٌ إِنَّكَ أَنْ تَذَرَ وَرَثَتَكَ أَغْنِيَاءَ خَيْرٌ مِنْ أَنْ تَذَرَهُمْ عَالَةً يَتَكَفَّفُونَ النَّاسَ وَلَسْتَ تُنْفِقُ نَفَقَةً تَبْتَغِي بِهَا وَجْهَ اللَّهِ إِلاَّ أُجِرْتَ بِهَا حَتَّى اللُّقْمَةُ تَجْعَلُهَا فِي فِي امْرَأَتِكَ». قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أُخَلَّفُ بَعْدَ أَصْحَابِي قَالَ " إِنَّكَ لَنْ تُخَلَّفَ فَتَعْمَلَ عَمَلاً تَبْتَغِي بِهِ وَجْهَ اللَّهِ إِلاَّ ازْدَدْتَ بِهِ دَرَجَةً وَرِفْعَةً وَلَعَلَّكَ تُخَلَّفُ حَتَّى يُنْفَعَ بِكَ أَقْوَامٌ وَيُضَرَّ بِكَ آخَرُونَ اللَّهُمَّ أَمْضِ لأَصْحَابِي هِجْرَتَهُمْ وَلاَ تَرُدَّهُمْ عَلَى أَعْقَابِهِمْ لَكِنِ الْبَائِسُ سَعْدُ ابْنُ خَوْلَةَ». قَالَ رَثَى لَهُ رَسُولُ اللَّهِ ﷺ مِنْ أَنْ تُوُفِّيَ بِمَكَّةَ .

সা’দ (রাঃ) হতে বর্ণিতঃ

বিদায় হজ্জের সময় রাসূলুল্লাহ (ﷺ) আমাকে দেখতে আসেন; এমন রোগের সময় যাতে আমি মৃত্যুর কাছাকাছি হয়ে পড়েছিলাম। আমি বললাম, হে আল্লাহ্‌র রাসূল! রোগের কারণে আমার কী অবস্থা হয়েছে, আপনি তো দেখতেই পাচ্ছেন? আমি একজন সম্পদশালী ব্যক্তি, অথচ একটি মাত্র কন্যা সন্তান ব্যতীত আমার আর কোন ওয়ারিস নেই। সুতরাং আমি আমার সম্পদের দু'-তৃতীয়াংশ দান করতে পারব কি? তিনি বললেন, না।আমি বললাম, তবে কি অর্ধেক মাল সদাকাহ্‌ করতে পারব? তিনি বললেন, না। বরং এক তৃতীয়াংশ এবং এক তৃতীয়াংশও বেশী হয়ে যায়। তোমার ওয়ারিসদের অভাবমুক্ত অবস্থায় রেখে যাওয়া তোমার জন্যে উত্তম, এমন অভাবগ্রস্ত অবস্থায় ছেড়ে যাওয়ার চেয়ে যে, তারা মানুষের নিকট হাত পাতবে। আর আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যে তুমি যা কিছুই খরচ কর তার উপর তোমাকে প্রতিদান দেয়া হবে। এমনকি, সে লোকমাটির বদৌলতেও যা তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দিবে।আমি বললাম, হে আল্লাহ্‌র রাসূল! আমি তো আমার সাথীদের পর তাদের পিছনে রয়ে যাচ্ছি। তিনি বললেন, তুমি পেছনে রয়ে গেছো (জীবিত রয়ে গেছো), তাতে তুমি এমন 'আমাল করে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পার যাতে তোমার মর্যাদা বাড়বে ও উঁচু হবে। আর সম্ভবত তুমি পরবর্তীতেও থাকবে অর্থাৎ দীর্ঘায়ু লাভ করবে। এমনকি বহু সম্প্রদায় তোমার দ্বারা লাভবান হবে এবং বহু লোক তোমার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। (নাবীজী দোয়া করলেন।) ইয়া আল্লাহ! আমার সাথীদের হিজরাত অক্ষুণ্ন রাখুন এবং তাদেরকে পশ্চাতে ফিরিয়ে দিবেন না। কিন্তু সা’দ ইবনু খাওলার জন্যে আফসোস। বর্ণনাকারী বলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) তার জন্যে দুঃখ প্রকাশ করেন। কারণ, তিনি মাক্কায় মৃত্যুবরণ করেছিলেন।

ই. ফা. ৪০৬৩, ই. সে. ৪০৬২

সহীহ মুসলিম হাদিস ৪১০১-এর সারসংক্ষেপ

এই হাদিসে সা’দ (রাঃ)-এর অসুস্থতার সময় নবী صلى الله عليه وسلم তাঁর খোঁজ নিতে আসেন। সা’দ (রাঃ) সম্পদশালী ছিলেন এবং তাঁর মাত্র এক কন্যা ওয়ারিস ছিল। তিনি জানতে চান, সম্পদের দুই-তৃতীয়াংশ দান করতে পারবেন কি না। নবী صلى الله عليه وسلم বলেন, না। অর্ধেকের কথাও তিনি মানেননি। পরে এক-তৃতীয়াংশের অনুমতি দেন এবং বলেন, এক-তৃতীয়াংশও বেশি। এরপর তিনি বলেন, ওয়ারিসদের অভাবমুক্ত রেখে যাওয়া তাদের অভাবী রেখে যাওয়ার চেয়ে উত্তম। আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করলে প্রতিদান আছে, এমনকি স্ত্রীর মুখে লোকমা তুলে দিলেও। এই হাদিস ওসিয়তের সীমা, পরিবারের অধিকার, এবং নিয়তসহ ব্যয়ের শিক্ষা খুব ভারসাম্যপূর্ণভাবে তুলে ধরে। একই সঙ্গে রোগীর খোঁজ নেওয়া এবং নরমভাবে সঠিক পরামর্শ দেওয়ার নববী আদবও এখানে দেখা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ওসিয়তে এক-তৃতীয়াংশের বেশি না যাওয়ার শিক্ষা পাওয়া যায়।
  • ওয়ারিসদের অভাবমুক্ত রেখে যাওয়া ভালো।
  • আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করলে প্রতিদানের আশা করা যায়।
  • পরিবারের জন্য খরচও সৎ নিয়তে ইবাদতের রূপ পেতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন