২৬/২. অধ্যায়ঃ
মৃতের জন্যে দান-খয়রাতের সওয়াব পৌঁছা
সহিহ মুসলিম : ৪১১২
সহিহ মুসলিমহাদিস নম্বর ৪১১২
حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، أَخْبَرَنِي أَبِي، عَنْ عَائِشَةَ، أَنَّ رَجُلاً، قَالَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم إِنَّ أُمِّيَ افْتُلِتَتْ نَفْسُهَا وَإِنِّي أَظُنُّهَا لَوْ تَكَلَّمَتْ تَصَدَّقَتْ فَلِيَ أَجْرٌ أَنْ أَتَصَدَّقَ عَنْهَا قَالَ " نَعَمْ " .
আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি নবী (ﷺ)-কে বললো, আমার মা হঠাৎ মারা গেছেন। তাঁর ব্যাপারে আমি ধারণা করি, তিনি যদি কথা বলতে পারতেন তবে সদাকা করতেন। আমি যদি তাঁর পক্ষে সদাকা করি, তবে কি আমার এ কাজের কোন সওয়াব হবে? নবী (ﷺ) বললেন, হ্যাঁ।
ইসলামী ফাউন্ডেশনঃ ৪০৭৪, ইসলামীক সেন্টারঃ ৪০৭৩
