২৬/৫. অধ্যায়ঃ
যার কাছে ওয়াসিয়্যাতযোগ্য কিছু নেই, তার ওয়াসিয়্যাত না করা
সহিহ মুসলিম : ৪১২৩
সহিহ মুসলিমহাদিস নম্বর ৪১২৩
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ - وَاللَّفْظُ لِيَحْيَى - قَالَ أَخْبَرَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ بْنِ يَزِيدَ، قَالَ ذَكَرُوا عِنْدَ عَائِشَةَ أَنَّ عَلِيًّا كَانَ وَصِيًّا فَقَالَتْ مَتَى أَوْصَى إِلَيْهِ فَقَدْ كُنْتُ مُسْنِدَتَهُ إِلَى صَدْرِي - أَوْ قَالَتْ حَجْرِي - فَدَعَا بِالطَّسْتِ فَلَقَدِ انْخَنَثَ فِي حَجْرِي وَمَا شَعَرْتُ أَنَّهُ مَاتَ فَمَتَى أَوْصَى إِلَيْهِ
আসওয়াদ ইবনু ইয়াযীদ হতে বর্ণিতঃ
তাঁরা আয়িশা (রাঃ)-এর কাছে উল্লেখ করেন যে, আলি (রাঃ) তো রসূলুল্লাহ (ﷺ)-এর ওসিয়তের ব্যাপারে দায়িত্ববান ছিলেন। তিনি বললেন, কখন রসূলুল্লাহ (ﷺ) তাঁকে ওসিয়ত করেছেন? আমি তো তাঁকে (নবী (ﷺ)-কে) আমার বুকে ভর দিয়ে রেখেছিলাম, অথবা বলেছেন, আমার কোলে; তখন তিনি একটি তশত চাইলেন, এরপর আমার কোলে ঢলে পড়েন। আমি বুঝতেও পারিনি যে, তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি কখন ওসিয়ত করলেন?
ইসলামী ফাউন্ডেশনঃ ৪০৮৫, ইসলামীক সেন্টারঃ ৪০৮৪
