২৮/৭. অধ্যায়ঃ
কোন কাফির ব্যক্তি কুফ্রী অবস্থায় কোন মানৎ করে, অতঃপর মুসলিম হয়ে যায়
সহিহ মুসলিম : ৪১৮৮
সহিহ মুসলিমহাদিস নম্বর ৪১৮৮
وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، قَالَ ذُكِرَ عِنْدَ ابْنِ عُمَرَ عُمْرَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الْجِعْرَانَةِ فَقَالَ لَمْ يَعْتَمِرْ مِنْهَا - قَالَ - وَكَانَ عُمَرُ نَذَرَ اعْتِكَافَ لَيْلَةٍ فِي الْجَاهِلِيَّةِ . ثُمَّ ذَكَرَ نَحْوَ حَدِيثِ جَرِيرِ بْنِ حَازِمٍ وَمَعْمَرٍ عَنْ أَيُّوبَ .
নাফি' (রহঃ) হতে বর্ণিতঃ
ইবনু উমর (রাঃ)-এর নিকট জি‘রানা থেকে ফেরার সময় রাসূলুল্লাহ (ﷺ)-এর ‘উমরাহ করার কথা উল্লেখ করা হল। তখন তিনি বললেন, সেখান থেকে তিনি ‘উমরাহ করেননি। বর্ণনাকারী বলেন যে, ‘উমর (রাঃ) জাহিলী যুগে এক রাত্রি ই‘তিকাফ করার মানত করেছিলেন। এরপর জারীর ইবনু হাযিম ও মা‘মার সূত্রে আইয়ুব হতে বর্ণিত হাদীসের অনুরূপ উল্লেখ করেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৪১৫০, ইসলামীক সেন্টারঃ ৪১৪৯
