২৮/১২. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৪২২৭ - কসম
অংশীদারিত্ব আছে এমন গোলাম মুক্ত করা
সহীহ মুসলিম : ৪২২৭
সহীহ মুসলিমহাদিস নম্বর ৪২২৭
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ، - وَهُوَ ابْنُ عُلَيَّةَ - عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَبِي الْمُهَلَّبِ، عَنْ عِمْرَانَ، بْنِ حُصَيْنٍ. أَنَّ رَجُلاً، أَعْتَقَ سِتَّةَ مَمْلُوكِينَ لَهُ عِنْدَ مَوْتِهِ لَمْ يَكُنْ لَهُ مَالٌ غَيْرُهُمْ فَدَعَا بِهِمْ رَسُولُ اللَّهِ ﷺ فَجَزَّأَهُمْ أَثْلاَثًا ثُمَّ أَقْرَعَ بَيْنَهُمْ فَأَعْتَقَ اثْنَيْنِ وَأَرَقَّ أَرْبَعَةً وَقَالَ لَهُ قَوْلاً شَدِيدًا.
‘ইমরান ইবনু হুসায়ন (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি তার মৃত্যুকালে নিজের ছয়জন গোলামকে আজাদ করল। অথচ গোলামগুলো ব্যতীত তার আর কোন সম্পদও ছিলও না। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে ডাকালেন এবং তাদেরকে তিনভাগে ভাগ করলেন। তারপর তাদের মধ্যে লটারি করে দু’জনকে সম্পূর্ণভাবে আজাদ করলেন এবং বাকি চারজনকে গোলাম বানিয়ে রাখলেন। আর তার (মৃতের) প্রতি শক্ত ভাষা প্রয়োগ করলেন। [২৪]
[২৪] ইমাম নাবাবী (রহঃ) বলেন, অপর বর্ণনা থেকে জানা যায় যে, রসূলুল্লাহ (ﷺ)- এর শক্ত কথা ছিল, যদি পূর্বেই আমরা এ বিষয়টি জানতাম তাহলে তার জানাজা পড়তাম না। (সহীহ মুসলিম শারহে নাবাবী, ২য় খণ্ড, ৫৪ পৃষ্ঠা)ই.ফা. ৪১৮৮, ই.সে. ৪১৮৮
