২৮/১৩. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৪২৩১ - কসম
মুদাব্বারকে [২৫] বিক্রি করা বৈধ
সহীহ মুসলিম : ৪২৩১
সহীহ মুসলিমহাদিস নম্বর ৪২৩১
وَحَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، عَنِ ابْنِ عُيَيْنَةَ، قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، قَالَ سَمِعَ عَمْرٌو، جَابِرًا يَقُولُ دَبَّرَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ غُلاَمًا لَهُ لَمْ يَكُنْ لَهُ مَالٌ غَيْرُهُ فَبَاعَهُ رَسُولُ اللَّهِ ﷺ . قَالَ جَابِرٌ فَاشْتَرَاهُ ابْنُ النَّحَّامِ عَبْدًا قِبْطِيًّا مَاتَ عَامَ أَوَّلَ فِي إِمَارَةِ ابْنِ الزُّبَيْرِ .
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
আনসারী এক লোক তার গোলামকে এই বলে আযাদ করল যে, আমার মৃত্যুর পর তুমি স্বাধীন। কিন্তু সে গোলাম ব্যতীত তার আর কোন সম্পদ ছিল না। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বিক্রি করেন। জাবির (রাঃ) বলেন যে, ইবনু নাহ্হাম (রাঃ) তাকে ক্রয় করলো। সে গোলামটি ছিল একজন কিবতী। ইবনু যুবায়র (রাঃ)- এর খিলাফত কালের প্রথম বছর সে মৃত্যুবরণ করে।
ই.ফা. ৪১৯২, ই.সে. ৪১৯২
