২৯/৪. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৪২৫৮ - কামড়ের ক্ষতিপূরণ নেই

যখন কোন ব্যক্তি অপর কোন ব্যক্তির জীবন অথবা অঙ্গ-প্রত্যঙ্গের উপর আক্রমণ করে, তখন যদি আক্রান্ত ব্যক্তি তা প্রতিহত করে এবং প্রতিহত করার সময় আঘাতকারীর জীবন অথবা অঙ্গের ক্ষতিসাধন করে, তবে এর জন্য তাকে কোন প্রকার ক্ষতিপূরণ দিতে হবে না

হাত কামড়ালে দাঁতের ক্ষতিপূরণ কেন নেই

সহীহ মুসলিমহাদিস নম্বর ৪২৫৮

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ قَاتَلَ يَعْلَى ابْنُ مُنْيَةَ أَوِ ابْنُ أُمَيَّةَ رَجُلاً فَعَضَّ أَحَدُهُمَا صَاحِبَهُ فَانْتَزَعَ يَدَهُ مِنْ فَمِهِ فَنَزَعَ ثَنِيَّتَهُ - وَقَالَ ابْنُ الْمُثَنَّى ثَنِيَّتَيْهِ - فَاخْتَصَمَا إِلَى النَّبِيِّ ﷺ فَقَالَ " أَيَعَضُّ أَحَدُكُمْ كَمَا يَعَضُّ الْفَحْلُ لاَ دِيَةَ لَهُ».

‘ইমরান ইবনু হুসায়ন (রাঃ) হতে বর্ণিতঃ

ইয়া‘লা ইবনু মুন্‌ইয়া অথবা ইবনু উমাইয়াহ্‌ (রাঃ) এক ব্যক্তির সাথে ঝগড়ায় লিপ্ত হল। তখন একজন অপর জনের হাতে দাঁত দিয়ে কামড় বসিয়ে দিল। সে যখন আপন হাত তার মুখ থেকে সজোরে টেনে আনল তখন তার সম্মুখভাগের একটি দাঁত খসে গেল। ইবনু মুসান্না (একটির স্থলে) দুটি দাঁত বলেছেন। উভয়েই তখন নবী (ﷺ)-এর কাছে এসে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল। তখন তিনি বললেনঃ তোমাদের একজন কি এমনভাবে দাঁত দিয়ে কামড় দিলে যেমনভাবে উট কামড় দেয়? তবে এরজন্য কোন (দিয়্যাত) ক্ষতিপূরণ নেই।

ই.ফা. ৪২১৯, ই.সে. ৪২১৯ [দ্রষ্টব্য হাদীস ৪৩৭০]

সহীহ মুসলিম হাদিস ৪২৫৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইয়া’লা ইবন মুনিয়া অথবা ইবন উমাইয়া (রাঃ)-এর সঙ্গে এক ব্যক্তির ঝগড়ার ঘটনা এসেছে। একজন অপরজনের হাতে দাঁত দিয়ে কামড় বসায়। কামড় খাওয়া ব্যক্তি নিজের হাত সজোরে টেনে নিলে কামড়দাতার সম্মুখের একটি দাঁত পড়ে যায়; অন্য বর্ণনায় দুইটি দাঁতের কথা এসেছে। পরে দুজনই নবী (صلى الله عليه وسلم)-এর কাছে অভিযোগ করে। তিনি বলেন, তোমাদের একজন কি উটের মতো কামড় দেবে? এরপর তিনি জানান, এর জন্য কোনো দিয়াত বা ক্ষতিপূরণ নেই। এই হাদিসে আত্মরক্ষা, কামড়ের ক্ষতি, দাঁত পড়া এবং দিয়াত না থাকার বিষয় স্পষ্টভাবে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কেউ অন্যের হাত কামড়ালে সে নিজেই ক্ষতির কারণ হতে পারে।
  • আত্মরক্ষায় হাত টেনে নেওয়ার কারণে ক্ষতিপূরণ দেওয়া হয়নি।
  • নবী (صلى الله عليه وسلم) কামড়ানোকে উটের কামড়ের সঙ্গে তুলনা করেছেন।
  • দিয়াতের দাবি সব অবস্থায় গ্রহণযোগ্য নয়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন