৩০/৫. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৪৩১২ - চারবার স্বীকারোক্তি ও রজমের ঘটনা

যে ব্যক্তি নিজে ব্যভিচার স্বীকার করে

যিনার স্বীকারোক্তি, যাচাই ও রজমের ঘটনা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৩১২

وَحَدَّثَنِي عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ بْنِ سَعْدٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّي، قَالَ حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، وَسَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ قَالَ أَتَى رَجُلٌ مِنَ الْمُسْلِمِينَ رَسُولَ اللَّهِ ﷺ وَهُوَ فِي الْمَسْجِدِ فَنَادَاهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي زَنَيْتُ . فَأَعْرَضَ عَنْهُ فَتَنَحَّى تِلْقَاءَ وَجْهِهِ فَقَالَ لَهُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي زَنَيْتُ . فَأَعْرَضَ عَنْهُ حَتَّى ثَنَى ذَلِكَ عَلَيْهِ أَرْبَعَ مَرَّاتٍ فَلَمَّا شَهِدَ عَلَى نَفْسِهِ أَرْبَعَ شَهَادَاتٍ دَعَاهُ رَسُولُ اللَّهِ ﷺ فَقَالَ " أَبِكَ جُنُونٌ " . قَالَ لاَ. قَالَ " فَهَلْ أَحْصَنْتَ " . قَالَ نَعَمْ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " اذْهَبُوا بِهِ فَارْجُمُوهُ " .قَالَ ابْنُ شِهَابٍ فَأَخْبَرَنِي مَنْ، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ فَكُنْتُ فِيمَنْ رَجَمَهُ فَرَجَمْنَاهُ بِالْمُصَلَّى فَلَمَّا أَذْلَقَتْهُ الْحِجَارَةُ هَرَبَ فَأَدْرَكْنَاهُ بِالْحَرَّةِ فَرَجَمْنَاهُ .

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

মুসলিমদের মধ্য থেকে এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এলো। তখন তিনি মসজিদে বসে ছিলেন। সে তখন উচ্চৈঃস্বরে বলল, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমি ব্যভিচার করেছি। তখন তিনি (ﷺ) তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। সে লোকটি তাঁর (ﷺ) -এর চেহারার দিকে গিয়ে বলল, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমি ব্যভিচার করেছি। এবারও তিনি (ﷺ) তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। এভাবে সে চারবার স্বীকারোক্তি প্রদান করল।এরপর সে যখন চারবার নিজের উপর সাক্ষ্য দিল, তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে ডাকলেন এবং বললেন, তোমার মধ্যে কি পাগলামী আছে? সে বলল, না। তুমি কি বিবাহিত? সে বলল, হ্যাঁ। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমরা তাকে নিয়ে যাও এবং পাথর নিক্ষেপ করে হত্যা কর। ইবনু শিহাব (রহঃ) বলেন, জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) থেকে যিনি হাদীস শ্রবণ করেছেন তিনি আমার কাছে বলেন যে, জাবির (রাঃ) বলেছেন, পাথর নিক্ষেপকারীদের মধ্যে আমিও একজন ছিলাম। আমরা তখন তাকে (ঈদের) সালাত পড়ার স্থানে পাথর নিক্ষেপ করলাম। যখন তার উপর পাথর পড়তে লাগল তখন সে পলায়ন করল। আমরা তাকে ‘হার্রা'’ নামক স্থানে ধরে ফেললাম এবং পাথর মেরে হত্যা করলাম।

ই. ফা ৪২৭৩, ই. সে. ৪২৭৩

সহীহ মুসলিম হাদিস ৪৩১২-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক ব্যক্তি মসজিদে এসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর সামনে উচ্চস্বরে নিজের যিনার কথা স্বীকার করে। নবী صلى الله عليه وسلم প্রথমে তার থেকে মুখ ফিরিয়ে নেন। লোকটি বারবার সামনে এসে একই কথা বলে। চারবার নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার পর নবী صلى الله عليه وسلم তাকে ডাকেন এবং প্রশ্ন করেন, তার মধ্যে পাগলামি আছে কি না। সে বলে, না। এরপর তিনি জিজ্ঞেস করেন, সে বিবাহিত কি না। সে হ্যাঁ বলে। এরপর তার ওপর রজমের আদেশ দেওয়া হয়। বর্ণনায় আরও এসেছে, পাথর পড়তে শুরু করলে সে পালায়, পরে হাররা স্থানে তাকে ধরে শাস্তি কার্যকর করা হয়। এই হাদিসে মূল বিষয় হলো, স্বীকারোক্তি, মানসিক অবস্থা যাচাই এবং বিবাহিত হওয়ার প্রশ্ন—এসব বিচারিক ধাপের গুরুত্ব।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • স্বীকারোক্তির বিষয় নবী صلى الله عليه وسلم সরাসরি যাচাই করেছেন।
  • শাস্তির আগে মানসিক অবস্থা সম্পর্কে প্রশ্ন করা হয়েছে।
  • বিবাহিত হওয়া বা না হওয়া বিধানের সঙ্গে যুক্ত ছিল।
  • হাদিসটি বিচারিক প্রক্রিয়ার সতর্কতা দেখায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন