১/১০. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৪৪ - খাদ্যে বরকত ও দুই সাক্ষ্য
যে ব্যক্তি তাওহীদের উপর মৃত্যুবরণ করবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে- এর দলীল প্রমাণ
খাদ্যে বরকত ও দুই সাক্ষ্যের দৃঢ় ঈমান
সহীহ মুসলিম : ৪৪
সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৪
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ النَّضْرِ بْنِ أَبِي النَّضْرِ، قَالَ حَدَّثَنِي أَبُو النَّضْرِ، هَاشِمُ بْنُ الْقَاسِمِ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ الأَشْجَعِيُّ، عَنْ مَالِكِ بْنِ مِغْوَلٍ، عَنْ طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ ﷺ فِي مَسِيرٍ - قَالَ - فَنَفِدَتْ أَزْوَادُ الْقَوْمِ قَالَ حَتَّى هَمَّ بِنَحْرِ بَعْضِ حَمَائِلِهِمْ - قَالَ - فَقَالَ عُمَرُ يَا رَسُولَ اللَّهِ لَوْ جَمَعْتَ مَا بَقِيَ مِنْ أَزْوَادِ الْقَوْمِ فَدَعَوْتَ اللَّهَ عَلَيْهَا.قَالَ فَفَعَلَ - قَالَ - فَجَاءَ ذُو الْبُرِّ بِبُرِّهِ وَذُو التَّمْرِ بِتَمْرِهِ - قَالَ وَقَالَ مُجَاهِدٌ وَذُو النَّوَاةِ بِنَوَاهُ - قُلْتُ وَمَا كَانُوا يَصْنَعُونَ بِالنَّوَى قَالَ كَانُوا يَمُصُّونَهُ وَيَشْرَبُونَ عَلَيْهِ الْمَاءَ. قَالَ فَدَعَا عَلَيْهَا - قَالَ - حَتَّى مَلأَ الْقَوْمُ أَزْوِدَتَهُمْ - قَالَ - فَقَالَ عِنْدَ ذَلِكَ «أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنِّي رَسُولُ اللَّهِ لاَ يَلْقَى اللَّهَ بِهِمَا عَبْدٌ غَيْرَ شَاكٍّ فِيهِمَا إِلاَّ دَخَلَ الْجَنَّةَ " .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সঙ্গে একটি সফরে ছিলাম। এক পর্যায়ে দলের খাদ্যসামগ্রী শেষ হয়ে গেল। পরিশেষে রাসূল (ﷺ) তাদের কিছু সংখ্যক উট যাবাহ করার মনস্থ করলেন। রাবী বলেন যে, এতে ‘উমর (রাঃ) আরয করলেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি যদি সকলের খাদ্য সামগ্রী একত্রিত করে আল্লাহর নিকট দোয়া করতেন তবে উত্তম হতো। রাসূল (ﷺ) সেটাই করলেন। যার নিকট গম ছিল সে গম নিয়ে এবং যার নিকট খেজুর ছিল তা নিয়ে উপস্থিত হলো। (তাল্হাহ্ ইবনু মুসাররিফ বলেন) মুজাহিদ আরো বর্ণনা করেন যে, যার নিকট খেজুরের আঁটি ছিল সে আঁটি নিয়েই উপস্থিত হলো। আমি (তাল্হাহ্) জিজ্ঞেস করলাম আঁটি দিয়ে কি করতেন? তিনি বললেন, সেটা চুষে পানি পান করতেন।রাবী বলেন, অতঃপর রাসূলুল্লাহ্ (ﷺ) সংগৃহীত খাদ্যসামগ্রীর উপর দোয়া করলেন। রাবী বলেন, অতঃপর লোকেরা তাদের পাত্রসমূহ খাদ্য দ্বারা পূর্ণ করে নিল। রাবী বলেন, তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত প্রকৃত কোন ইলাহ নেই এবং আমি আল্লাহর রাসূল। যে এ বিষয় দু’টোর প্রতি নিঃসন্দেহে বিশ্বাস রেখে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে সে জান্নাতে প্রবেশ করবে।
ই.ফা. ৪৫; ই.সে. ৪৬
সহীহ মুসলিম হাদিস ৪৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে সফরের সময় খাদ্যাভাবের একটি ঘটনা এসেছে। সাহাবিদের খাদ্যসামগ্রী শেষ হয়ে গেলে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم কিছু উট যবেহ করার ইচ্ছা করেন। উমর (রাঃ) পরামর্শ দেন, সবার বাকি খাদ্য একত্র করে আল্লাহর কাছে দোয়া করা হলে ভালো হবে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তা করলেন। যার কাছে গম ছিল সে গম আনল, যার কাছে খেজুর ছিল সে খেজুর আনল, এমনকি কারও কাছে খেজুরের আঁটি থাকলে সেটিও আনা হলো। তারপর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم সংগৃহীত খাদ্যের উপর দোয়া করলেন, ফলে লোকেরা তাদের পাত্র ভরে নিল। এরপর তিনি বললেন, আল্লাহ ছাড়া প্রকৃত ইলাহ নেই এবং তিনি আল্লাহর রাসূল—যে বান্দা এই দুই বিষয়ে সন্দেহ ছাড়া আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসে খাদ্যে বরকত, দোয়া, পরামর্শ এবং দুই সাক্ষ্যের ফজিলত একসাথে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কঠিন সময়ে সবার সামান্য সম্পদ একত্র করা উপকারী হতে পারে।
- রাসূলুল্লাহ صلى الله عليه وسلم আল্লাহর কাছে বরকতের দোয়া করেছেন।
- সঠিক পরামর্শ গ্রহণের সুন্দর দৃষ্টান্ত এখানে আছে।
- দুই সাক্ষ্যে সন্দেহহীন ঈমান জান্নাতের আশার কারণ।
