২/৭. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৪৪৭ - রাসূলের ওজুর সুন্দর পদ্ধতি

নাবী (ﷺ)-এর ওযু সম্পর্কে

রাসূলের ওজুর পদ্ধতি: মুখ, হাত, মাথা ও পা ধোয়ার শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৪৭

حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، ح وَحَدَّثَنِي هَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِيُّ، وَأَبُو الطَّاهِرِ، قَالُوا حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ حَبَّانَ بْنَ وَاسِعٍ، حَدَّثَهُ أَنَّ أَبَاهُ حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ زَيْدِ بْنِ عَاصِمٍ الْمَازِنِيَّ، يَذْكُرُ أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ ﷺ تَوَضَّأَ فَمَضْمَضَ ثُمَّ اسْتَنْثَرَ ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلاَثًا وَيَدَهُ الْيُمْنَى ثَلاَثًا وَالأُخْرَى ثَلاَثًا وَمَسَحَ بِرَأْسِهِ بِمَاءٍ غَيْرِ فَضْلِ يَدِهِ وَغَسَلَ رِجْلَيْهِ حَتَّى أَنْقَاهُمَا .قَالَ أَبُو الطَّاهِرِ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ .

‘আবদুল্লাহ ইবনু যায়দ ইবনু ‘আসিম আল মাযানী (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে এভাবে ওজু করতে দেখেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) কুলি করলেন, নাকে পানি দিয়ে ঝাড়লেন, অতঃপর মুখমণ্ডল তিনবার ধুলেন। ডান হাত এবং বাম হাত খানাও তিনবার ধুলেন। এরপর হাতের অবশিষ্ট পানি ছাড়া নতুন পানি দিয়ে মাথা মাসাহ্‌ করলেন। অতঃপর পা দু’খানা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করলেন। আবূ তাহির বলেনঃ ইবনু ওয়াহ্‌ব, ‘আম্‌র ইবনু হারিস-এর উদ্ধৃতি দিয়ে আমাদের নিকট এ হাদীসটি বর্ণনা করেছেন।

ই.ফা. ৪৫০, ই.সে. ৪৬৬

সহীহ মুসলিম হাদিস ৪৪৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর ওজুর পদ্ধতি খুব পরিষ্কারভাবে বর্ণনা করা হয়েছে। তিনি প্রথমে কুলি করেছেন, তারপর নাকে পানি দিয়ে ঝেড়েছেন। এরপর মুখমণ্ডল তিনবার ধুয়েছেন। ডান হাত ও বাম হাতও তিনবার ধুয়েছেন। এরপর হাতের অবশিষ্ট পানি নয়, বরং নতুন পানি দিয়ে মাথা মাসাহ করেছেন। শেষে পা দুটো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করেছেন। এই বর্ণনা থেকে বোঝা যায়, ওজু শুধু পানি লাগানোর নাম নয়; বরং প্রতিটি অঙ্গ ঠিকভাবে ধোয়া জরুরি। যারা গুগলে রাসূলের ওজুর পদ্ধতি, ওজু করার নিয়ম বা সহীহভাবে ওজু শেখার বিষয় খোঁজেন, তাদের জন্য এই হাদিস সরাসরি দিকনির্দেশনা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ওজুতে কুলি করা ও নাক পরিষ্কার করার বিষয়টি গুরুত্বপূর্ণভাবে এসেছে।
  • মুখ ও দুই হাত তিনবার ধোয়ার আমল এই বর্ণনায় উল্লেখ আছে।
  • মাথা মাসাহের জন্য নতুন পানি ব্যবহারের কথা বর্ণনায় এসেছে।
  • পা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা ওজুর একটি গুরুত্বপূর্ণ অংশ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন