৩৩/২৮. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৪৫১১ - এক মুঠি মাটিতে শত্রু পরাজয়
হুনায়ন যুদ্ধ
হুনাইনের দিনে এক মুঠি মাটি ও আল্লাহর সাহায্য
সহীহ মুসলিম : ৪৫১১
সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৫১১
وَحَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ يُونُسَ الْحَنَفِيُّ، حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنِي إِيَاسُ بْنُ سَلَمَةَ، حَدَّثَنِي أَبِي قَالَ، غَزَوْنَا مَعَ رَسُولِ اللَّهِ ﷺ حُنَيْنًا فَلَمَّا وَاجَهْنَا الْعَدُوَّ تَقَدَّمْتُ فَأَعْلُو ثَنِيَّةً فَاسْتَقْبَلَنِي رَجُلٌ مِنَ الْعَدُوِّ فَأَرْمِيهِ بِسَهْمٍ فَتَوَارَى عَنِّي فَمَا دَرَيْتُ مَا صَنَعَ وَنَظَرْتُ إِلَى الْقَوْمِ فَإِذَا هُمْ قَدْ طَلَعُوا مِنْ ثَنِيَّةٍ أُخْرَى فَالْتَقَوْا هُمْ وَصَحَابَةُ النَّبِيِّ ﷺ فَوَلَّى صَحَابَةُ النَّبِيِّ ﷺ وَأَرْجِعُ مُنْهَزِمًا وَعَلَىَّ بُرْدَتَانِ مُتَّزِرًا بِإِحْدَاهُمَا مُرْتَدِيًا بِالأُخْرَى فَاسْتَطْلَقَ إِزَارِي فَجَمَعْتُهُمَا جَمِيعًا وَمَرَرْتُ عَلَى رَسُولِ اللَّهِ ﷺ مُنْهَزِمًا وَهُوَ عَلَى بَغْلَتِهِ الشَّهْبَاءِ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ «لَقَدْ رَأَى ابْنُ الأَكْوَعِ فَزَعًا». فَلَمَّا غَشُوا رَسُولَ اللَّهِ ﷺ نَزَلَ عَنِ الْبَغْلَةِ ثُمَّ قَبَضَ قَبْضَةً مِنْ تُرَابٍ مِنَ الأَرْضِ ثُمَّ اسْتَقْبَلَ بِهِ وُجُوهَهُمْ فَقَالَ «شَاهَتِ الْوُجُوهُ». فَمَا خَلَقَ اللَّهُ مِنْهُمْ إِنْسَانًا إِلاَّ مَلأَ عَيْنَيْهِ تُرَابًا بِتِلْكَ الْقَبْضَةِ فَوَلَّوْا مُدْبِرِينَ فَهَزَمَهُمُ اللَّهُ عَزَّ وَجَلَّ وَقَسَمَ رَسُولُ اللَّهِ ﷺ غَنَائِمَهُمْ بَيْنَ الْمُسْلِمِينَ .
সালামাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা হুনায়নের দিন রাসূলুল্লাহ (ﷺ) –এর সঙ্গে থেকে যুদ্ধ করেছি। যখন আমরা শত্রুদের সম্মুখীন হলাম, তখন এ পর্যায়ে আমি অগ্রসর হয়ে একটি টিলার উপর উঠলাম। তখন শত্রুদের এক ব্যক্তি আমার মুকাবিলায় অগ্রসর হলো। আমি একটি তীর নিক্ষেপ করলাম, তখন সে আমার থেকে আত্মগোপন করল। আমি তখন বুঝতে পারিনি তার ব্যাপারটি কী হয়েছে।তারপর যখন শত্রুদলের প্রতি লক্ষ্য করলাম, তখন দেখতে পেলাম যে, তারা অপর এক টিলায় আরোহণ করেছে। তারপর তারা এবং নবী (ﷺ) –এর সাথীরা সামনা-সামনি হলো। তখন নবী (ﷺ) –এর সাহাবাগণ পিছনে সরে পড়ল। আমি পরাজিত অবস্থায় প্রত্যাবর্তন করলাম। তখন আমার পরিধানে ছিল দু’টি চাদর। তন্মধ্যে একটি চাদর ছিল বাঁধা অবস্থায় এবং অপরটি ছিল খোলা। এক পর্যায়ে আমার লুঙ্গিটি খুলে গেল। তখন আমি সে দু’টি একত্র করলাম এবং পরাজিত অবস্থায় রাসূলুল্লাহ (ﷺ) –এর কাছ দিয়ে গমন করলাম। আর তিনি তখন তাঁর সাদা রং-এর খচ্চরের উপর আরোহিত অবস্থায় ছিলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, ইবনুল আকওয়া সন্ত্রস্ত অবস্থায় প্রত্যাবর্তন করেছে।এরপর শত্রুরা রাসূলুল্লাহ (ﷺ) –কে ঘিরে ফেললো। তখন তিনি স্বীয় খচ্চর থেকে অবতরণ করলেন। তারপর এক মুষ্টি মাটি যমীন থেকে তুলে নিলেন। এরপর তাদের মুখমণ্ডলে তা নিক্ষেপ করলেন এবং বললেন, তাদের মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে। এরপর তাদের সকল মানুষের দু’চোখ-ই সে এক মুষ্টি মাটির ধূলায় ভরে গেল। তারা পশ্চাৎ দিকে পলায়ন করলো। আল্লাহ্ তা’আলা এ দ্বারাই তাদেরকে পরাস্ত করলেন। এরপর রাসূলুল্লাহ (ﷺ) গনীমাতের সম্পদ মুসলিমদের মধ্যে বণ্টন করে দিলেন।
ই.ফা. ৪৪৬৮, ই.সে. ৪৪৭০
সহীহ মুসলিম হাদিস ৪৫১১-এর সারসংক্ষেপ
এই হাদিসে সালামাহ (রাঃ)-এর বর্ণনায় হুনাইনের দিনের কঠিন অবস্থা এসেছে। তিনি বলেন, তাঁরা রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর সঙ্গে যুদ্ধ করেছিলেন। শত্রুর মুখোমুখি হলে তিনি একটি টিলায় উঠেন এবং একজন শত্রুকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করেন। এরপর পরিস্থিতি বদলে যায়। শত্রুরা আরেক টিলা থেকে আসে এবং সাহাবীদের সঙ্গে মুখোমুখি হয়। তখন সাহাবীদের কিছু অংশ পিছনে সরে যায়। সালামাহ (রাঃ) নিজেও ভীত অবস্থায় ফিরে আসেন। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তখন সাদা খচ্চরের উপর ছিলেন। যখন শত্রুরা তাঁকে ঘিরে ফেলে, তিনি খচ্চর থেকে নেমে এক মুঠি মাটি তুলে তাদের মুখের দিকে নিক্ষেপ করেন এবং বলেন, তাদের মুখমণ্ডল বিকৃত হোক। এরপর তাদের চোখ ধুলায় ভরে যায়, তারা পেছনে পালায় এবং আল্লাহ তাদের পরাস্ত করেন। এই হাদিস আল্লাহর সাহায্য, নবীজির দৃঢ়তা এবং কঠিন সময়ে আল্লাহর ওপর ভরসার শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কঠিন বিপদেও রাসূলুল্লাহ صلى الله عليه وسلم স্থির ছিলেন।
- আল্লাহ চাইলে সামান্য মাধ্যমেও শত্রুকে পরাস্ত করতে পারেন।
- ভয় মানুষের স্বাভাবিক অবস্থা হতে পারে, তবে আল্লাহর সাহায্যই বড় ভরসা।
- বিজয়ের পর গনীমত মুসলিমদের মধ্যে বণ্টন করা হয়েছিল।
