৩৩/৩৯. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৪৫৪৫ - তায়েফের কষ্টেও নবীজির দয়া

মুশরিক ও মুনাফিকদের হাতে নবী (ﷺ)-এর দুঃখ-যাতনা

তায়েফের কষ্টেও নবীজি (صلى الله عليه وسلم)-এর দয়া ও আশা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৫৪৫

وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ سَرْحٍ وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى وَعَمْرُو بْنُ سَوَّادٍ الْعَامِرِيُّ - وَأَلْفَاظُهُمْ مُتَقَارِبَةٌ - قَالُوا حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ ﷺ حَدَّثَتْهُ أَنَّهَا قَالَتْ لِرَسُولِ اللَّهِ ﷺ يَا رَسُولَ اللَّهِ هَلْ أَتَى عَلَيْكَ يَوْمٌ كَانَ أَشَدَّ مِنْ يَوْمِ أُحُدٍ فَقَالَ " لَقَدْ لَقِيتُ مِنْ قَوْمِكِ وَكَانَ أَشَدَّ مَا لَقِيتُ مِنْهُمْ يَوْمَ الْعَقَبَةِ إِذْ عَرَضْتُ نَفْسِي عَلَى ابْنِ عَبْدِ يَالِيلَ بْنِ عَبْدِ كُلاَلٍ فَلَمْ يُجِبْنِي إِلَى مَا أَرَدْتُ فَانْطَلَقْتُ وَأَنَا مَهْمُومٌ عَلَى وَجْهِي فَلَمْ أَسْتَفِقْ إِلاَّ بِقَرْنِ الثَّعَالِبِ فَرَفَعْتُ رَأْسِي فَإِذَا أَنَا بِسَحَابَةٍ قَدْ أَظَلَّتْنِي فَنَظَرْتُ فَإِذَا فِيهَا جِبْرِيلُ فَنَادَانِي فَقَالَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَدْ سَمِعَ قَوْلَ قَوْمِكَ لَكَ وَمَا رَدُّوا عَلَيْكَ وَقَدْ بَعَثَ إِلَيْكَ مَلَكَ الْجِبَالِ لِتَأْمُرَهُ بِمَا شِئْتَ فِيهِمْ قَالَ فَنَادَانِي مَلَكُ الْجِبَالِ وَسَلَّمَ عَلَىَّ . ثُمَّ قَالَ يَا مُحَمَّدُ إِنَّ اللَّهَ قَدْ سَمِعَ قَوْلَ قَوْمِكَ لَكَ وَأَنَا مَلَكُ الْجِبَالِ وَقَدْ بَعَثَنِي رَبُّكَ إِلَيْكَ لِتَأْمُرَنِي بِأَمْرِكَ فَمَا شِئْتَ إِنْ شِئْتَ أَنْ أُطْبِقَ عَلَيْهِمُ الأَخْشَبَيْنِ " . فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ ﷺ " بَلْ أَرْجُو أَنْ يُخْرِجَ اللَّهُ مِنْ أَصْلاَبِهِمْ مَنْ يَعْبُدُ اللَّهَ وَحْدَهُ لاَ يُشْرِكُ بِهِ شَيْئًا "

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

একদা রাসূলুল্লাহ্‌ (ﷺ)-কে জিজ্ঞেস করলেন, “হে আল্লাহ্‌র রাসূল! আপনার জীবনে কি উহুদ দিবসের চেয়েও অধিকতর কঠিন কোন দিন এসেছে? তিনি বললেন, তোমার সম্প্রদায়ের হাতে আকাবার দিন যে নির্যাতনের শিকার হয়েছি, তা এর চেয়েও অধিকতর কঠিন ছিল। যখন আমি (আল্লাহ্‌র পানে দাওয়াত দিতে গিয়ে) ইবনু আব্‌দে ইয়ালীল ইবনু আব্‌দে কিলালের কাছে নিজেকে পেশ করেছিলাম। কিন্তু সে আমার কাঙ্ক্ষিত ডাকে সাড়া দেয়নি। তখন আমি অত্যন্ত বিষণ্ণ অবস্থায় সম্মুখের দিকে চলতে লাগলাম এবং কারনুস সা’আলিব নামক স্থানে না পৌঁছা পর্যন্ত আমি সম্বিৎ ফিরে পাইনি।তারপর যখন আমি মাথা উঠালাম তখন দেখি, একখণ্ড মেঘ আমাকে ছায়াপাত করছে এবং এর মধ্যে জিবরাঈল (আঃ)-কে দেখতে পেলাম। তিনি আমাকে ডাক দিয়ে বললেন, মহা মহিমান্বিত আল্লাহ্‌ আপনার প্রতি আপনার সম্প্রদায়ের উক্তি এবং আপনার বিরুদ্ধে তাদের উত্তরও শুনেছেন এবং তিনি আপনার নিকট পাহাড়ের ফেরেশ্‌তাকে পাঠিয়েছেন, যেন আপনি আপনার সম্প্রদায়ের লোকজনের ব্যাপারে যেরূপ ইচ্ছা সেরূপ আদেশ তাঁকে করেন।তখন পাহাড়ের ফেরেশ্‌তাও আমাকে ডাক দিলেন এবং আমাকে সালাম দিলেন। তারপর বললেন, “হে মুহাম্মাদ! আপনার প্রতি আপনার সম্প্রদায়ের লোকজনের উক্তি আল্লাহ্‌ তা’আলা শুনেছেন আর আমি হলাম পাহাড়ের (তত্ত্বাবধানকারী) ফেরেশ্‌তা। আপনার রব আপনার কাছে আমাকে এজন্যে পাঠিয়েছেন যেন আপনি আপনার ইচ্ছামত আমাকে নির্দেশ দেন। (আপনি বললে) আমি এ পাহাড় দু’টিকে তাদের উপর চাপা দিয়ে দিব।তখন রাসূলুল্লাহ্‌ (ﷺ) বললেন, আমি বরং আশা করি যে, আল্লাহ্‌ তা’আলা হয়তো এদের ঔরস থেকেই এমন ব্যক্তি বের করে আনবেন, যারা তাঁর সঙ্গে কিছুকে শরীক না করে এক আল্লাহ্‌র ইবাদাত করবে।

ই.ফা. ৪৫০২, ই.সে. ৪৫০৪

সহীহ মুসলিম হাদিস ৪৫৪৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে আয়িশা (রাঃ) রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে জিজ্ঞেস করেন, উহুদের দিনের চেয়েও কঠিন কোনো দিন কি তাঁর জীবনে এসেছে? তিনি বলেন, তাঁর সম্প্রদায়ের হাতে তিনি কষ্ট পেয়েছেন, আর আকাবার দিনের কষ্ট ছিল খুব কঠিন। তিনি ইবনু আবদে ইয়ালীলের কাছে নিজেকে পেশ করেছিলেন, কিন্তু সে তাঁর ডাকে সাড়া দেয়নি। তিনি দুঃখিত অবস্থায় চলতে থাকেন। পরে মেঘের ছায়ায় জিবরাঈল (আঃ) এবং পাহাড়ের ফেরেশতার কথা আসে। পাহাড়ের ফেরেশতা বলেন, চাইলে দুই পাহাড় তাদের ওপর চাপা দেওয়া হবে। কিন্তু রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, তিনি আশা করেন আল্লাহ তাদের বংশ থেকে এমন মানুষ বের করবেন, যারা এক আল্লাহর ইবাদত করবে। এই হাদিস দয়া, ধৈর্য ও ভবিষ্যৎ কল্যাণের আশা শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কঠিন কষ্টের পরও রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) প্রতিশোধের বদলে দয়ার পথ বেছে নেন।
  • তিনি আশা করেন ভবিষ্যৎ প্রজন্ম এক আল্লাহর ইবাদত করবে।
  • দাওয়াতের পথে প্রত্যাখ্যান এলেও ধৈর্য রাখা দরকার।
  • আল্লাহ নবীজি (صلى الله عليه وسلم)-এর কষ্ট ও মানুষের উত্তর শুনেছেন—এ কথা হাদিসে এসেছে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন