৩৪/৮. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৪৬৬০ - আনুগত্য কেবল সৎ কাজে
পাপের কাজ ছাড়া অন্য সব ব্যাপারে শাসকের আনুগত্য আবশ্যক এবং পাপ কাজের ক্ষেত্রে (আনুগত্য) হারাম
আনুগত্য কেবল সৎ কাজে: সাহাবীদের সতর্কতা
সহীহ মুসলিম : ৪৬৬০
সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৬৬০
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَأَبُو سَعِيدٍ الأَشَجُّ - وَتَقَارَبُوا فِي اللَّفْظِ - قَالُوا حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَلِيٍّ،قَالَ بَعَثَ رَسُولُ اللَّهِ ﷺ سَرِيَّةً وَاسْتَعْمَلَ عَلَيْهِمْ رَجُلاً مِنَ الأَنْصَارِ وَأَمَرَهُمْ أَنْ يَسْمَعُوا لَهُ وَيُطِيعُوا فَأَغْضَبُوهُ فِي شَىْءٍ فَقَالَ اجْمَعُوا لِي حَطَبًا . فَجَمَعُوا لَهُ ثُمَّ قَالَ أَوْقِدُوا نَارًا . فَأَوْقَدُوا ثُمَّ قَالَ أَلَمْ يَأْمُرْكُمْ رَسُولُ اللَّهِ ﷺ أَنْ تَسْمَعُوا لِي وَتُطِيعُوا قَالُوا بَلَى . قَالَ فَادْخُلُوهَا . قَالَ فَنَظَرَ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ فَقَالُوا إِنَّمَا فَرَرْنَا إِلَى رَسُولِ اللَّهِ ﷺ مِنَ النَّارِ .فَكَانُوا كَذَلِكَ وَسَكَنَ غَضَبُهُ وَطُفِئَتِ النَّارُ فَلَمَّا رَجَعُوا ذَكَرُوا ذَلِكَ لِلنَّبِيِّ ﷺ فَقَالَ «لَوْ دَخَلُوهَا مَا خَرَجُوا مِنْهَا إِنَّمَا الطَّاعَةُ فِي الْمَعْرُوفِ».
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
একদা রাসূলুল্লাহ (ﷺ) কোন এক অভিযানে একটি বাহিনী প্রেরণ করলেন এবং জনৈক আনসারীকে তাদের আমীর নিযুক্ত করে দিলেন। তাদেরকে তার কথা শুনতে ও আনুগত্য করতে আদেশ করলেন। তারপর কোন বিষয়ে তারা তাকে রাগান্বিত করে তুলল। সে তখন বলল, আমার জন্য কাঠ কুড়িয়ে এনে একত্রিত করো। তারা তা করলো। এরপর সে বলল, আগুন প্রজ্বলিত করো। তখন তারা আগুন প্রজ্বলিত করল।তারপর সে বলল, রাসূলুল্লাহ (ﷺ) কি তোমাদেরকে আমার কথা শুনার এবং আমার কথা আনুগত্য করার নির্দেশ দেননি? তারা বলল, জী-হ্যা। তখন সে বলল, তাহলে তোমরা এবার এই আগুনে ঝাঁপ দাও। তখন তারা পরস্পর পরস্পরের দিকে তাকাতে শুরু করলো। তারপর তারা জবাব দিল-আমরা তো এ আগুন থেকে বাঁচার জন্যই রাসূলুল্লাহ (ﷺ)-এর শরণাপন্ন হয়েছি। তারা আগুনে ঝাঁপ দিলেন না। তার ক্রোধ প্রশমিত হল এবং আগুন নিভিয়ে দেওয়া হল। তারপর যখন তারা ফিরে এলো এবং নবী (ﷺ)-এর নিকট বিষয়টি উত্থাপন করলো তখন তিনি বললেন, যদি তারা তখন আগুনে ঝাঁপ দিতো, তাহলে আর বেরোতে পারতো না। আনুগত্য কেবল সৎ কাজে।
ই. ফা. ৪৬১৪, ই. সে. ৪৬১৬
সহীহ মুসলিম হাদিস ৪৬৬০-এর সারসংক্ষেপ
এই হাদিসে একটি অভিযানের ঘটনা বিস্তারিতভাবে এসেছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم এক আনসারীকে বাহিনীর আমীর করেন এবং লোকদের তার কথা শুনতে ও মানতে বলেন। পরে তারা কোনো বিষয়ে তাকে রাগান্বিত করলে তিনি কাঠ জড়ো করতে, আগুন জ্বালাতে এবং আগুনে ঢুকতে বলেন। সাহাবীরা একে অপরের দিকে তাকিয়ে বলেন, আমরা তো আগুন থেকে বাঁচার জন্যই রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর শরণ নিয়েছি। তারা আগুনে ঝাঁপ দেননি। পরে নবী صلى الله عليه وسلم-কে বিষয়টি জানানো হলে তিনি বলেন, তারা যদি ঢুকত, বের হতে পারত না। তিনি আরও বলেন, আনুগত্য কেবল সৎ কাজে। এই হাদিসে ‘আনুগত্য কেবল সৎ কাজে’ মূল শিক্ষা। এটি মুসলিমকে শেখায়, নেতৃত্বের নির্দেশ মানা জরুরি, কিন্তু গুনাহ, ধ্বংস বা আল্লাহর অবাধ্যতার পথে কোনো নির্দেশ মানা যাবে না।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সৎ কাজের বাইরে আনুগত্য করা যায় না।
- রাগের অবস্থায় দেওয়া ভুল নির্দেশ মানা উচিত নয়।
- সাহাবীরা আগুনে না ঝাঁপ দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন।
- নেতৃত্ব মানতে হবে, তবে আল্লাহর অবাধ্যতা নয়।
