৩৫/১. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৪৮৬৬ - প্রশিক্ষিত কুকুর ও মি‘রাযের শিকার

প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর দ্বারা শিকার

প্রশিক্ষিত কুকুর ও মি‘রায দিয়ে শিকারের হাদিস

সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৮৬৬

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامِ بْنِ الْحَارِثِ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أُرْسِلُ الْكِلاَبَ الْمُعَلَّمَةَ فَيُمْسِكْنَ عَلَىَّ وَأَذْكُرُ اسْمَ اللَّهِ عَلَيْهِ فَقَالَ «إِذَا أَرْسَلْتَ كَلْبَكَ الْمُعَلَّمَ وَذَكَرْتَ اسْمَ اللَّهِ عَلَيْهِ فَكُلْ» .قُلْتُ وَإِنْ قَتَلْنَ قَالَ «وَإِنْ قَتَلْنَ مَا لَمْ يَشْرَكْهَا كَلْبٌ لَيْسَ مَعَهَا» . قُلْتُ لَهُ فَإِنِّي أَرْمِي بِالْمِعْرَاضِ الصَّيْدَ فَأُصِيبُ فَقَالَ «إِذَا رَمَيْتَ بِالْمِعْرَاضِ فَخَزَقَ فَكُلْهُ وَإِنْ أَصَابَهُ بِعَرْضِهِ فَلاَ تَأْكُلْهُ» .

আদী ইবনু হাতিম (রাঃ) হতে বর্ণিতঃ

আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমি শিকারের উদ্দেশে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ছেড়ে দেই এবং সেগুলো শিকার ধরে আমার জন্য রেখে দেয়, (নিজেরা খায় না) আমি কুকুরগুলোকে ছাড়ার সময় 'বিসমিল্লাহ' বলে ছাড়ি। তিনি বললেনঃ যখন তুমি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর আল্লাহর নাম নিয়ে ছেড়ে থাকো তাহলে তুমি তা খেতে পার। আমি বললাম, যদি এরা শিকারকে হত্যা করে? তিনি বললেনঃ যদিও হত্যা করে ফেলে তবে তার সাথে যদি অন্য কুকুর শারীক না হয়।আমি তাঁকে বললাম, আমি শিকারের উদ্দেশে 'মি'রায' (কাঠ বা তীক্ষ্ণ ছড়ি) নিক্ষেপ করে থাকি এবং শিকার পেয়েও থাকি? তিনি বললেনঃ তুমি মি'রায নিক্ষেপ করার পর তাতে শিকারের সম্মুখভাগ প্রবিষ্ট হয়ে শিকার মারা গেলে তবে তুমি তা খেতে পারো। আর যদি নিক্ষিপ্ত ফলকের চ্যাপ্টা (বিপরীত) দিকের আঘাতে শিকার মারা যায়, তবে তুমি তা খেও না।

ই.ফা. ৫ম খণ্ড-৪৮১৯, ই.সে. ৬ষ্ঠ খণ্ড -৪৮২০

সহীহ মুসলিম হাদিস ৪৮৬৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে শিকারের কয়েকটি স্পষ্ট বিধান এসেছে। আদী ইবনু হাতিম (রাঃ) রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে জিজ্ঞেস করেন, তিনি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর শিকারের জন্য ছাড়েন এবং ছাড়ার সময় আল্লাহর নাম নেন। নবী (صلى الله عليه وسلم) বলেন, এমন কুকুর আল্লাহর নাম নিয়ে ছাড়লে তার ধরা শিকার খাওয়া যায়। যদি কুকুর শিকার হত্যা করেও ফেলে, তবু খাওয়া যাবে—যতক্ষণ অন্য কুকুর এতে শরীক না হয়। এরপর মি‘রায দিয়ে শিকারের কথা আসে। যদি মি‘রাযের সম্মুখভাগ শিকারে প্রবেশ করে, তা খাওয়া যাবে। কিন্তু চ্যাপ্টা দিকের আঘাতে শিকার মারা গেলে খেতে নিষেধ করা হয়েছে। হাদিসটি শিকারে বিসমিল্লাহ, প্রশিক্ষণ, এবং আঘাতের ধরন—এই তিনটি বিষয়ে সতর্কতা শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • প্রশিক্ষিত কুকুর ছাড়ার সময় আল্লাহর নাম নেওয়া গুরুত্বপূর্ণ।
  • অন্য কুকুর শরীক হলে শিকার খাওয়ার বিষয়ে নিষেধ এসেছে।
  • মি‘রাযের ধারালো অংশে নিহত শিকার ও চ্যাপ্টা আঘাতে নিহত শিকারের বিধান আলাদা।
  • শিকারের ক্ষেত্রেও হালাল-হারামের সীমা মানা জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন