৩৫/৫. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৪৯০৫ - শিকার ও যবেহকৃত জন্তু এবং যেসব পশুর গোশত খাওয়া হালাল
গৃহপালিত গাধা খাওয়া হারাম
সহীহ মুসলিম : ৪৯০৫
সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৯০৫
وَحَدَّثَنَا أَبُو كَامِلٍ، فُضَيْلُ بْنُ حُسَيْنٍ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، - يَعْنِي ابْنَ زِيَادٍ - حَدَّثَنَا سُلَيْمَانُ الشَّيْبَانِيُّ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى، يَقُولُ أَصَابَتْنَا مَجَاعَةٌ لَيَالِيَ خَيْبَرَ فَلَمَّا كَانَ يَوْمُ خَيْبَرَ وَقَعْنَا فِي الْحُمُرِ الأَهْلِيَّةِ فَانْتَحَرْنَاهَا فَلَمَّا غَلَتْ بِهَا الْقُدُورُ نَادَى مُنَادِي رَسُولِ اللَّهِ ﷺ أَنِ اكْفَئُوا الْقُدُورَ وَلاَ تَأْكُلُوا مِنْ لُحُومِ الْحُمُرِ شَيْئًا - قَالَ - فَقَالَ نَاسٌ إِنَّمَا نَهَى عَنْهَا رَسُولُ اللَّهِ ﷺ لأَنَّهَا لَمْ تُخَمَّسْ . وَقَالَ آخَرُونَ نَهَى عَنْهَا أَلْبَتَّةَ .
‘আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রাঃ) হতে বর্ণিতঃ
খাইবারের রাতগুলোতে আমরা ভীষণ ক্ষুধার্ত হই।অতঃপর খাইবারের দিন আমরা গৃহপালিত গাধা পেয়ে তাতে ঝাঁপিয়ে পড়লাম এবং সেগুলো যাবাহ করলাম। যখন এর গোশ্ত ডেগচীতে টগবগ করছিল তখন রাসূলুল্লাহ (ﷺ)-এর ঘোষক ঘোষণা করল যে, ডেগ্চীগুলো উল্টিয়ে ফেলে দাও এবং গাধাগুলোর গোশ্ত একটুও খেয়ো না। রাবী বলেন, তখন কিছু লোক বললো, যেহেতু গনীমাতের এক পঞ্চমাংশ বের করা হয়নি তাই রাসূলুল্লাহ (ﷺ) তা হারাম করেছেন। অন্যরা বলল, না, তা চিরকালের জন্যই নিষিদ্ধ করা হয়েছে।
ই.ফা. ৪৮৫৬, ই.সে. ৪৮৫৭
