৩৬/১. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৪৯৫৮ - কুরবানির সঠিক সময়

কুরবানী করার সময় প্রসঙ্গে

ঈদের সালাতের পর কুরবানি করার নিয়ম

সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৯৫৮

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا الأَسْوَدُ بْنُ قَيْسٍ، ح وَحَدَّثَنَاهُ يَحْيَى، بْنُ يَحْيَى أَخْبَرَنَا أَبُو خَيْثَمَةَ، عَنِ الأَسْوَدِ بْنِ قَيْسٍ، حَدَّثَنِي جُنْدَبُ بْنُ سُفْيَانَ، قَالَ شَهِدْتُ الأَضْحَى مَعَ رَسُولِ اللَّهِ ﷺ فَلَمْ يَعْدُ أَنْ صَلَّى وَفَرَغَ مِنْ صَلاَتِهِ سَلَّمَ فَإِذَا هُوَ يَرَى لَحْمَ أَضَاحِيَّ قَدْ ذُبِحَتْ قَبْلَ أَنْ يَفْرُغَ مِنْ صَلاَتِهِ فَقَالَ «مَنْ كَانَ ذَبَحَ أُضْحِيَّتَهُ قَبْلَ أَنْ يُصَلِّيَ - أَوْ نُصَلِّيَ - فَلْيَذْبَحْ مَكَانَهَا أُخْرَى وَمَنْ كَانَ لَمْ يَذْبَحْ فَلْيَذْبَحْ بِاسْمِ اللَّهِ " .

জুনদুব ইবনু সুফ্ইয়ান (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ঈদুল আয্‌হায় উপস্থিত ছিলাম। তিনি অন্য কোন কাজ না করে সালাত আদায় করলেন। সালাত শেষে সালাম ফিরলেন। অতঃপর তিনি কুরবানীর গোশ্‌ত দেখতে পেলেন, যা তাঁর সালাত আদায়ের আগেই যাবাহ করা হয়েছিল। তারপর তিনি বললেন, যে লোক সালাত আদায়ের আগে তার কুরবানীর পশু যাবাহ করেছে, সে যেন এর জায়গায় অন্য একটি পশু যাবাহ করে। আর যে ব্যক্তি যাবাহ করেনি সে যেন আল্লাহ্‌র নাম নিয়ে (বিস্‌মিল্লা-হ) যাবাহ করে।

[১] অর্থাৎ ঈদের দিন মাঠে দু’রাক’আত নামাজ আদায়ের পূর্বে কেউ যদি কুরবানীর পশু যাবাহ করে ফেলে তাহলে সেটি কুরবানী হবে না বরং তা সাধারণ পশু যাবাহের মত হবে।ই.ফা. ৪৯০৪, ই.সে. ৪৯০৮

সহীহ মুসলিম হাদিস ৪৯৫৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে কুরবানির সময় সম্পর্কে স্পষ্ট শিক্ষা আছে। জুন্দব ইবনু সুফিয়ান (রাঃ) বলেন, তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সঙ্গে ঈদুল আযহায় উপস্থিত ছিলেন। নবীজি (صلى الله عليه وسلم) আগে সালাত আদায় করেন, তারপর সালাম ফিরিয়ে কুরবানির গোশত দেখেন, যা সালাতের আগেই জবাই করা হয়েছিল। তখন তিনি বলেন, যে সালাতের আগে কুরবানির পশু জবাই করেছে, সে যেন তার জায়গায় আরেকটি পশু জবাই করে। আর যে এখনও জবাই করেনি, সে যেন আল্লাহর নাম নিয়ে জবাই করে। এই হাদিস দেখায়, কুরবানি শুধু পশু জবাই নয়; এর জন্য সময়, নিয়ম এবং আল্লাহর নাম নেওয়া জরুরি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কুরবানি ঈদের সালাতের আগে করা যাবে না।
  • সালাতের আগে জবাই করলে তার বদলে আরেকটি পশু জবাই করতে বলা হয়েছে।
  • কুরবানির সময় আল্লাহর নাম নেওয়া জরুরি।
  • ইবাদতে নিয়ম মেনে চলা শুধু আবেগের চেয়ে গুরুত্বপূর্ণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন