৩৬/৩. অধ্যায়ঃ
কুরবানী করা মুস্তাহাব, আর অপর কে দায়িত্ব না দিয়ে নিজেই তা যাবাহ করা এবং ‘বিস্মিল্লা-হ’ ও ‘আল্ল-হু আকবার’ বলাও মুস্তাহাব
সহিহ মুসলিম : ৪৯৮১
সহিহ মুসলিমহাদিস নম্বর ৪৯৮১
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ ضَحَّى النَّبِيُّ صلى الله عليه وسلم بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ أَقْرَنَيْنِ ذَبَحَهُمَا بِيَدِهِ وَسَمَّى وَكَبَّرَ وَوَضَعَ رِجْلَهُ عَلَى صِفَاحِهِمَا .
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) দুইটি শিং বিশিষ্ট সাদা-কালো ধূসর রঙের দুইটি দুম্বা স্বহস্তে যবেহ করেন। (যবেহ করার সময়) তিনি ‘বিসমিল্লাহ’ ও ‘আল্লাহু আকবার’ বলেন এবং (যবেহকালে) তাঁর একখানা পা দুম্বা দুইটির ঘাড়ের পাশে রাখেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৪৯২৭, ইসলামীক সেন্টারঃ ৪৯৩১[২] যাবাহ করার শুরুতে ......... (বিসমিল্লা-হি আল্ল-হু আকবার) বলে যাবাহ করা সুন্নাত।
