৩৭/১. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৫০২৭ - মদ হারামের খবর মানার শিক্ষা
মদ হারাম এবং আঙ্গুরের রস, কাঁচা-পাকা খেজুর এবং কিসমিস ইত্যাদি থেকে তৈরি পানীয় যা নেশাগ্রস্ত করে সেগুলোর বর্ণনা
মদ হারাম: খবর শুনেই আনুগত্যের শিক্ষা
সহীহ মুসলিম : ৫০২৭
সহীহ মুসলিমহাদিস নম্বর ৫০২৭
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، قَالَ وَأَخْبَرَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، قَالَ إِنِّي لَقَائِمٌ عَلَى الْحَىِّ عَلَى عُمُومَتِي أَسْقِيهِمْ مِنْ فَضِيخٍ لَهُمْ وَأَنَا أَصْغَرُهُمْ سِنًّا فَجَاءَ رَجُلٌ فَقَالَ إِنَّهَا قَدْ حُرِّمَتِ الْخَمْرُ فَقَالُوا اكْفَأْهَا يَا أَنَسُ . فَكَفَأْتُهَا . قَالَ قُلْتُ لأَنَسٍ مَا هُوَ قَالَ بُسْرٌ وَرُطَبٌ . قَالَ فَقَالَ أَبُو بَكْرِ بْنُ أَنَسٍ كَانَتْ خَمْرَهُمْ يَوْمَئِذٍ .قَالَ سُلَيْمَانُ وَحَدَّثَنِي رَجُلٌ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّهُ قَالَ ذَلِكَ أَيْضًا .
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আমার সম্প্রদায়ের লোকদের মধ্যখানে দাঁড়িয়ে আমার চাচাদের ‘ফাযীখ’ পান করাচ্ছিলাম। আর বয়সে আমি তাদের সবার ছোট ছিলাম। এ সময় এক লোক এসে বলল, মদ তো হারাম করা হয়েছে। তারা সবাই বললেন, হে আনাস! এ হাড়িগুলো উল্টিয়ে দাও। আমি সেগুলো উপুড় করে ফেলে দিলাম। সুলাইমান বলেন, আমি আনাসকে বললাম, ফাযীখ কি জিনিস? তিনি বললেন, কাঁচা-পাকা খেজুর দ্বারা তৈরিকৃত মদ। তিনি বলেন, আবূ বকর ইবনু আনাস বলেছেন, তখন এটাই ছিল তাদের একমাত্র নেশাজাতীয় দ্রব্য। সুলাইমান বলেন, আমার নিকটে জনৈক লোক আনাস ইবনু মালিক (রাঃ) হতে রিওয়ায়াত করেছেন যে, তিনিও (আনাস) এ কথা বলেছেন।
ই.ফা. ৪৯৬৯, ই.সে. ৪৯৭৭
সহীহ মুসলিম হাদিস ৫০২৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে আনাস (রাঃ) এমন একটি ঘটনার কথা বলছেন, যখন তিনি নিজের সম্প্রদায়ের লোকদের ফাযীখ পান করাচ্ছিলেন। ফাযীখ ছিল কাঁচা ও পাকা খেজুর দিয়ে তৈরি নেশাজাতীয় পানীয়। তিনি বয়সে সবার ছোট ছিলেন, তাই পান করানোর দায়িত্বে ছিলেন। ঠিক তখন একজন এসে জানালেন, মদ হারাম করা হয়েছে। খবর শোনার পর উপস্থিত লোকেরা কোনো তর্ক করেননি, অপেক্ষাও করেননি। তারা সঙ্গে সঙ্গে আনাস (রাঃ)-কে হাঁড়িগুলো উল্টে দিতে বললেন। আনাস (রাঃ) তা ফেলে দিলেন। এই বর্ণনায় মদ হারাম হওয়ার পর সাহাবীদের দ্রুত আনুগত্য, হারাম পানীয় থেকে দূরে থাকা এবং আল্লাহর বিধান শুনে তা মেনে নেওয়ার সুন্দর দৃষ্টান্ত পাওয়া যায়। এখানে মূল শিক্ষা হলো—সত্য জানা গেলে দেরি না করে তা মানা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আল্লাহর বিধান জানা গেলে তা মানতে বিলম্ব করা উচিত নয়।
- মদ হারাম হওয়ার খবর শুনে সাহাবীরা সঙ্গে সঙ্গে তা ফেলে দেন।
- নেশাজাতীয় পানীয় থেকে দূরে থাকা ঈমানি আনুগত্যের অংশ।
- সত্য কথা শুনে অহংকার না করে তা গ্রহণ করা ভালো চরিত্রের লক্ষণ।
