৩৭/১২. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৫১৪৫ - সন্ধ্যায় শিশু ও ঘরের নিরাপত্তা
পাত্র ঢেকে রাখা, মশকের মুখ বেঁধে রাখা, দরজা বন্ধ করা ও এ সময়ে আল্লাহ্র নাম নেয়া, রাতে শোয়ার সময় বাতি বা আগুন নিভানো এবং মাগরিবের পর ছেলেমেয়ে ও গৃহপালিত পশুগুলোকে নিয়ন্ত্রণে রাখার আদেশ
সন্ধ্যায় শিশুদের দেখাশোনা ও ঘরের আদব
সহীহ মুসলিম : ৫১৪৫
সহীহ মুসলিমহাদিস নম্বর ৫১৪৫
وَحَدَّثَنِي إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنَا عَطَاءٌ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ «إِذَا كَانَ جُنْحُ اللَّيْلِ - أَوْ أَمْسَيْتُمْ - فَكُفُّوا صِبْيَانَكُمْ فَإِنَّ الشَّيْطَانَ يَنْتَشِرُ حِينَئِذٍ فَإِذَا ذَهَبَ سَاعَةٌ مِنَ اللَّيْلِ فَخَلُّوهُمْ وَأَغْلِقُوا الأَبْوَابَ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَفْتَحُ بَابًا مُغْلَقًا وَأَوْكُوا قِرَبَكُمْ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ وَخَمِّرُوا آنِيَتَكُمْ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ وَلَوْ أَنْ تَعْرُضُوا عَلَيْهَا شَيْئًا وَأَطْفِئُوا مَصَابِيحَكُمْ» .
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ রাত্রি যখন ঘনীভূত হবে অথবা বলেছেন, তোমরা সন্ধ্যায় উপনীত হবে তখন তোমরা তোমাদের সন্তানদের দেখে রাখবে। কেননা শয়তান তখন ঘুরাফেরা করে। রাত্রি ঘন্টাখানিক পার হলে তাদের ছেড়ে দাও। আর দরজাগুলো আটকিয়ে রাখবে এবং আল্লাহ্র নাম উচ্চারণ করবে। কেননা শয়তান কোন বন্ধ দরজা খুলতে পারে না। আর তোমরা তোমাদের মশকসমূহের মুখ বেঁধে রাখবে এবং আল্লাহ্র নাম মনে করবে। আর তোমাদের বাসনগুলো আবৃত রাখবে, যদি তার উপর একটি কাঠিও রেখে হয় এবং আল্লাহ্র নাম উচ্চারণ করবে। আর তোমাদের বাতিগুলো নিভিয়ে দেবে।
ই.ফা.৫০৮০, ই.সে. ৫০৯০
সহীহ মুসলিম হাদিস ৫১৪৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সন্ধ্যা বা রাত ঘনিয়ে আসার সময় কয়েকটি নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, তখন সন্তানদের দেখে রাখতে, কারণ সে সময় শয়তান ঘুরাফেরা করে। রাতের কিছু সময় পার হলে তাদের ছেড়ে দিতে বলা হয়েছে। এরপর দরজা বন্ধ করা, আল্লাহর নাম নেওয়া, মশকের মুখ বাঁধা, বাসন ঢেকে রাখা—কাঠি রেখেও যদি হয়—এবং বাতি নিভিয়ে দেওয়ার কথা এসেছে। এই হাদিসে পারিবারিক সতর্কতা, শিশুদের দেখাশোনা, ঘরের নিরাপত্তা এবং আল্লাহর নাম স্মরণের শিক্ষা একসঙ্গে আছে। এখানে ভয় ছড়ানো নয়; বরং সন্ধ্যার সময় ঘর ও সন্তানদের বিষয়ে সচেতন থাকার সরল নববী নির্দেশনা দেখা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সন্ধ্যার সময় শিশুদের দেখে রাখার নির্দেশ এসেছে।
- দরজা বন্ধ করার সময় আল্লাহর নাম নেওয়ার কথা বলা হয়েছে।
- মশকের মুখ বাঁধা ও বাসন ঢেকে রাখা রাতের আদব।
- বাতি নিভিয়ে রাখা ঘরের নিরাপত্তার অংশ।
