৩৭/১৮. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৫২০১ - আঙুল, লোকমা ও বাসনের বরকত

আঙ্গুল ও বাসন চেটে খাওয়া এবং পড়ে যাওয়া খাবারে যে আবর্জনা লেগেছে তা মুছে খাওয়া মুস্তাহাব, আর চেটে খাওয়ার আগে হাত মুছে ফেলা মাকরূহ; (কারণ ঐ বাকী অংশের মধ্যে খাদ্যের বারাকাত থেকে যাওয়ার সম্ভাবনা আছে)

খাবারের বরকত: আঙুল, লোকমা ও বাসনের আদব

সহীহ মুসলিমহাদিস নম্বর ৫২০১

وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، وَأَبُو بَكْرِ بْنُ نَافِعٍ الْعَبْدِيُّ قَالاَ حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا حَمَّادُ، بْنُ سَلَمَةَ حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ كَانَ إِذَا أَكَلَ طَعَامًا لَعِقَ أَصَابِعَهُ الثَّلاَثَ . قَالَ وَقَالَ " إِذَا سَقَطَتْ لُقْمَةُ أَحَدِكُمْ فَلْيُمِطْ عَنْهَا الأَذَى وَلْيَأْكُلْهَا وَلاَ يَدَعْهَا لِلشَّيْطَانِ " . وَأَمَرَنَا أَنْ نَسْلُتَ الْقَصْعَةَ قَالَ " فَإِنَّكُمْ لاَ تَدْرُونَ فِي أَىِّ طَعَامِكُمُ الْبَرَكَةُ " .

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) যখন কোন খাদ্য খেতেন তখন তাঁর আঙ্গুল তিনটি চেটে খেতেন এবং তিনি বলেছেন: তোমাদের কারো লোকমা যদি মাটিতে পড়ে যায় তবে সে যেন তা হতে ময়লা দূর করে এবং খাবারটুকু খেয়ে ফেলে, তা যেন শয়তানের জন্য রেখে না দেয়। আর তিনি আমাদের বাসন মুছে খেতে নির্দেশ দিয়ে বলেছেন, ‘কারণ তোমরা জান না, তোমাদের খাবারের কোন অংশে কল্যাণ রয়েছে’।

ই.ফা. ৫১৩৪, ই.সে. ৫১৪৫

সহীহ মুসলিম হাদিস ৫২০১-এর সারসংক্ষেপ

এই হাদিসে খাবারের আদবের কয়েকটি বিষয় একসঙ্গে এসেছে। আনাস (রাঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) যখন কোনো খাদ্য খেতেন, তখন তাঁর তিনটি আঙুল চেটে খেতেন। তিনি আরও বলেছেন, কারও লোকমা মাটিতে পড়ে গেলে সে যেন তা থেকে ময়লা দূর করে এবং খাবারটুকু খেয়ে ফেলে; শয়তানের জন্য রেখে না দেয়। এরপর তিনি আমাদের বাসন মুছে খেতে নির্দেশ দিয়েছেন। কারণ মানুষ জানে না, তার খাবারের কোন অংশে বরকত রয়েছে। এই হাদিসে খাবার অপচয় না করা, আঙুল চেটে খাওয়া, পড়ে যাওয়া লোকমা পরিষ্কার করা এবং বাসন মুছে খাওয়ার শিক্ষা আছে। এটি খুব বাস্তবধর্মী খাবারের সুন্নত। প্রতিদিনের খাবারেও কৃতজ্ঞতা ও যত্নের ভাব থাকা উচিত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবীজি (صلى الله عليه وسلم) খাবার শেষে তিন আঙুল চেটে খেতেন।
  • লোকমা পড়ে গেলে ময়লা সরিয়ে খেতে বলা হয়েছে।
  • খাবার শয়তানের জন্য ফেলে রাখা উচিত নয়।
  • খাবারের কোন অংশে বরকত আছে তা মানুষ জানে না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন