২/২৩. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৫২১ - পাগড়ি-মোজা মাসাহ ও ছুটে যাওয়া রাকাত
পাগড়ী ও কপালে মাসাহ করা সম্পর্কে
পাগড়ি ও মোজায় মাসাহ, জামাতে যোগ ও ছুটে যাওয়া রাকাত
সহীহ মুসলিম : ৫২১
সহীহ মুসলিমহাদিস নম্বর ৫২১
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ بَزِيعٍ، حَدَّثَنَا يَزِيدُ، - يَعْنِي ابْنَ زُرَيْعٍ - حَدَّثَنَا حُمَيْدٌ الطَّوِيلُ، حَدَّثَنَا بَكْرُ بْنُ عَبْدِ اللَّهِ الْمُزَنِيُّ، عَنْ عُرْوَةَ بْنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، عَنْ أَبِيهِ، قَالَ تَخَلَّفَ رَسُولُ اللَّهِ ﷺ وَتَخَلَّفْتُ مَعَهُ فَلَمَّا قَضَى حَاجَتَهُ قَالَ «أَمَعَكَ مَاءٌ» . فَأَتَيْتُهُ بِمَطْهَرَةٍ فَغَسَلَ كَفَّيْهِ وَوَجْهَهُ ثُمَّ ذَهَبَ يَحْسِرُ عَنْ ذِرَاعَيْهِ فَضَاقَ كُمُّ الْجُبَّةِ فَأَخْرَجَ يَدَهُ مِنْ تَحْتِ الْجُبَّةِ وَأَلْقَى الْجُبَّةَ عَلَى مَنْكِبَيْهِ وَغَسَلَ ذِرَاعَيْهِ وَمَسَحَ بِنَاصِيَتِهِ وَعَلَى الْعِمَامَةِ وَعَلَى خُفَّيْهِ ثُمَّ رَكِبَ وَرَكِبْتُ فَانْتَهَيْنَا إِلَى الْقَوْمِ وَقَدْ قَامُوا فِي الصَّلاَةِ يُصَلِّي بِهِمْ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ وَقَدْ رَكَعَ بِهِمْ رَكْعَةً فَلَمَّا أَحَسَّ بِالنَّبِيِّ ﷺ ذَهَبَ يَتَأَخَّرُ فَأَوْمَأَ إِلَيْهِ فَصَلَّى بِهِمْ فَلَمَّا سَلَّمَ قَامَ النَّبِيُّ ﷺ وَقُمْتُ فَرَكَعْنَا الرَّكْعَةَ الَّتِي سَبَقَتْنَا .
মুগীরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
(এক সফরে) রাসূলুল্লাহ (ﷺ) পিছে রয়ে গেলেন। আমিও তাঁর সাথে পিছনে পড়লাম। তিনি হাজত পূরণ করে বললেন, তোমার সাথে কি পানি আছে? আমি একটি পানির পাত্র নিয়ে এলাম। তিনি উভয় হাতের কব্জি পর্যন্ত এবং মুখমণ্ডল ধুলেন তারপর উভয় বাহু বের করতে চাইলেন; কিন্তু জোব্বার আস্তিনে আটকে গেল। এতে জুব্বার নিচ থেকে তিনি হাত বের করলেন এবং জুব্বাকে কাঁধের উপর রেখে দিলেন। উভয় হাত তিনি ধুলেন, মাথার সম্মুখভাগ এবং পাগড়ি ও উভয় মোজার উপর মাসাহ করলেন।তারপর তিনি সওয়ার হলেন এবং আমিও সওয়ার হলাম। আমরা যখন আমাদের জাতির কাছে পৌঁছলাম তখন তারা সালাত আদায় করছিল। ‘আবদুর রহমান ইবনু ‘আওফ (রাঃ) তাদের সালাতে ইমামতি করছিলেন। তিনি তাদেরকে নিয়ে এক রাক‘আত পড়ে ফেলেছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) এর আগমন টের পেয়ে তিনি পিছিয়ে আসছিলেন; কিন্তু রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে (সেখানে থাকতে) ইশারা করলেন। এতে তিনি (‘আবদুর রহমান ইবনে আওফ) তাদেরকে নিয়ে সালাত আদায় করলেন। তিনি যখন সালাম ফিরালেন রাসূলুল্লাহ (ﷺ) তখন দাঁড়িয়ে গেলেন এবং আমিও দাঁড়িয়ে গেলাম। তারপর আমাদের থেকে যে রাক‘আত ছুটে গিয়েছিল তা পূর্ণ করলাম।
ই.ফা. ৫২৪, ই.সে. ৫৪০
সহীহ মুসলিম হাদিস ৫২১-এর সারসংক্ষেপ
এই হাদিসে সফরের একটি বড় ঘটনা এসেছে। রসূলুল্লাহ (صلى الله عليه وسلم) পিছনে রয়ে যান এবং মুগীরা (রাঃ) তাঁর সাথে থাকেন। হাজত শেষে নবীজি (صلى الله عليه وسلم) পানি চান। তিনি হাতের কব্জি পর্যন্ত ও মুখমণ্ডল ধুলেন। জুব্বার আস্তিন সংকীর্ণ হওয়ায় নিচ দিয়ে হাত বের করে বাহু ধুলেন। এরপর মাথার সম্মুখভাগ, পাগড়ি এবং উভয় মোজার উপর মাসাহ করলেন। পরে তাঁরা সওয়ার হয়ে লোকদের কাছে পৌঁছান। তখন আবদুর রহমান বিন আউফ (রাঃ) ইমামতি করছিলেন এবং এক রাকাত হয়ে গেছে। তিনি পিছিয়ে আসতে চাইলে নবীজি (صلى الله عليه وسلم) ইশারা করে তাঁকে থাকতে বলেন। সালাম শেষে নবীজি (صلى الله عليه وسلم) ও মুগীরা (রাঃ) দাঁড়িয়ে ছুটে যাওয়া রাকাত পূর্ণ করেন। এই হাদিসে ওজু, পাগড়ি-মোজা মাসাহ, জামাতে অনুসরণ এবং ছুটে যাওয়া রাকাত পূরণের শিক্ষা একসাথে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবীজি (صلى الله عليه وسلم) মাথার সম্মুখভাগ, পাগড়ি ও মোজার উপর মাসাহ করেছেন।
- ইমামতি শুরু হলে নবীজি (صلى الله عليه وسلم) আবদুর রহমান বিন আউফ (রাঃ)-কে ইমাম হিসেবে থাকতে ইশারা করেছেন।
- জামাতে রাকাত ছুটে গেলে সালামের পর তা পূর্ণ করার ঘটনা এসেছে।
- সফরেও ওজু ও সালাতের প্রতি যত্ন রাখা হয়েছে।
