৩৭/২৮. অধ্যায়ঃ
কামআহ্ [১] -এর ফাযীলাত ও এর মাধ্যমে চোখের চিকিৎসা
সহিহ মুসলিম : ৫২৪১
সহিহ মুসলিমহাদিস নম্বর ৫২৪১
وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ مُطَرِّفٍ، عَنِ الْحَكَمِ بْنِ عُتَيْبَةَ، عَنِ الْحَسَنِ الْعُرَنِيِّ، عَنْ عَمْرِو بْنِ حُرَيْثٍ، عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الْكَمْأَةُ مِنَ الْمَنِّ الَّذِي أَنْزَلَ اللَّهُ عَلَى مُوسَى وَمَاؤُهَا شِفَاءٌ لِلْعَيْنِ " .
সা‘ঈদ ইবনু যায়দ (রাঃ)-এর সনদ হতে বর্ণিতঃ
নবী (ﷺ) হতে বর্ণিত। কামআ মান্না জাতীয় (উদ্ভিদ) যা মহান আল্লাহ মূসা (আঃ)-এর উপর নাযিল করেছিলেন এবং এর রস চোখের জন্য নিরাময়।
ইসলামী ফাউন্ডেশনঃ ৫১৭৩, ইসলামীক সেন্টারঃ ৫১৮৫
