৩৮/২. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৫২৮২ - সাত আদেশ ও সাত নিষেধের শিক্ষা

নারী ও পুরুষের জন্য স্বর্ণ- রৌপ্যের বাসন এবং পুরুষের জন্য স্বর্ণের আংটি ও রেশম জাতীয় বস্ত্র ব্যবহার্য হারাম এবং মহিলাদের জন্য এগুলো ব্যবহার করা মুবাহ্; সোনা রূপা ও রেশমের কাপড় অনধিক চার আঙ্গুল পর্যন্ত কারুকার্য খচিত বস্তু পুরুষের জন্য মুবাহ্

সাত আদেশ ও সাত নিষেধের নববী শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৫২৮২

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، أَخْبَرَنَا أَبُو خَيْثَمَةَ، عَنْ أَشْعَثَ بْنِ أَبِي الشَّعْثَاءِ، ح وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَشْعَثُ، حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ سُوَيْدِ، بْنِ مُقَرِّنٍ قَالَ دَخَلْتُ عَلَى الْبَرَاءِ بْنِ عَازِبٍ فَسَمِعْتُهُ يَقُولُ أَمَرَنَا رَسُولُ اللَّهِ ﷺ بِسَبْعٍ وَنَهَانَا عَنْ سَبْعٍ أَمَرَنَا بِعِيَادَةِ الْمَرِيضِ وَاتِّبَاعِ الْجَنَازَةِ وَتَشْمِيتِ الْعَاطِسِ وَإِبْرَارِ الْقَسَمِ أَوِ الْمُقْسِمِ وَنَصْرِ الْمَظْلُومِ وَإِجَابَةِ الدَّاعِي وَإِفْشَاءِ السَّلاَمِ .وَنَهَانَا عَنْ خَوَاتِيمَ أَوْ عَنْ تَخَتُّمٍ بِالذَّهَبِ وَعَنْ شُرْبٍ بِالْفِضَّةِ وَعَنِ الْمَيَاثِرِ وَعَنِ الْقَسِّيِّ وَعَنْ لُبْسِ الْحَرِيرِ وَالإِسْتَبْرَقِ وَالدِّيبَاجِ .

বারা ইবনু ‘আযিব (রাঃ) হতে বর্ণিতঃ

আমি বারা ইবনু ‘আযিব (রাঃ) এর নিকটে গমন করেছিলাম। সে সময় আমি তাঁকে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) আমাদের সাতটি জিনিসের ব্যাপারে আদেশ করেছেন এবং সাতটি জিনিস হতে বারণ করেছেন। তিনি আমাদেরকে অসুস্থ ব্যক্তির খোঁজ-খবর নেয়া, জানাযায় শারীক হওয়া, হাঁচি-দাতার উত্তর দেয়া, শপথ পূরণ করা কিংবা বলেছেন শপথকারীর শপথ পূরণ করা, নির্যাতিতের সাহায্য করা, দা’ওয়াতকারীর ডাকে (দা’ওয়াতে) সাড়া দেয়া এবং সালামের প্রসার করার নির্দেশ দিয়েছেন এবং তিনি আমাদেরকে সোনার আংটি পরিধান করা, রূপার বাসনে পান করা, মায়াসির (এক প্রকার তুলতুলে রেশমী কাপড়) ও কাস্সী (রেশম সংমিশ্রিত এক প্রকার মিসরী কাপড়) পরিধান করা ও মিহি রেশমী কাপড়, মোটা রেশমী কাপড় ও খাঁটি রেশমী কাপড় ব্যবহার করতে বারণ করেছেন।

ই.ফা. ৫২১৫, ই.সে. ৫২২৭

সহীহ মুসলিম হাদিস ৫২৮২-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم মুসলিমদের সাতটি কাজের আদেশ এবং সাতটি কাজ থেকে নিষেধ করেছেন। আদেশগুলোর মধ্যে আছে অসুস্থ ব্যক্তির খোঁজ নেওয়া, জানাযায় অংশ নেওয়া, হাঁচিদাতার উত্তর দেওয়া, শপথ পূরণ করা, নির্যাতিতকে সাহায্য করা, দাওয়াতের ডাকে সাড়া দেওয়া এবং সালাম ছড়িয়ে দেওয়া। এগুলো সমাজে ভালোবাসা, দায়িত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক মজবুত করে। নিষেধের মধ্যে এসেছে সোনার আংটি, রূপার বাসনে পান করা, কিছু রেশমী কাপড় ও বিলাসী পোশাক ব্যবহার। হাদিসটি একদিকে সামাজিক আদব শেখায়, অন্যদিকে অহংকার ও বিলাসিতা থেকে দূরে থাকতে বলে। মুসলিম জীবন শুধু ব্যক্তিগত ইবাদত নয়; মানুষের অধিকার ও ব্যবহারও এর অংশ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অসুস্থের খোঁজ নেওয়া ও জানাযায় অংশ নেওয়া সামাজিক দায়িত্ব।
  • নির্যাতিতকে সাহায্য করা এবং দাওয়াতে সাড়া দেওয়া ভালো মুসলিম আচরণ।
  • সালাম ছড়িয়ে দেওয়া সমাজে সৌহার্দ্য বাড়ায়।
  • সোনা, রূপা ও বিলাসী পোশাকের বিষয়ে নবী صلى الله عليه وسلم সতর্ক করেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন