৩৮/২. অধ্যায়ঃ
নারী ও পুরুষের জন্য স্বর্ণ- রৌপ্যের বাসন এবং পুরুষের জন্য স্বর্ণের আংটি ও রেশম জাতীয় বস্ত্র ব্যবহার্য হারাম এবং মহিলাদের জন্য এগুলো ব্যবহার করা মুবাহ্; সোনা রূপা ও রেশমের কাপড় অনধিক চার আঙ্গুল পর্যন্ত কারুকার্য খচিত বস্তু পুরুষের জন্য মুবাহ্
সহিহ মুসলিম : ৫৩১৫
সহিহ মুসলিমহাদিস নম্বর ৫৩১৫
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ - وَاللَّفْظُ لِزُهَيْرٍ - قَالَ أَبُو كُرَيْبٍ أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ مِسْعَرٍ، عَنْ أَبِي عَوْنٍ الثَّقَفِيِّ، عَنْ أَبِي صَالِحٍ الْحَنَفِيِّ، عَنْ عَلِيٍّ، أَنَّ أُكَيْدِرَ، دُومَةَ أَهْدَى إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم ثَوْبَ حَرِيرٍ فَأَعْطَاهُ عَلِيًّا فَقَالَ " شَقِّقْهُ خُمُرًا بَيْنَ الْفَوَاطِمِ " . وَقَالَ أَبُو بَكْرٍ وَأَبُو كُرَيْبٍ " بَيْنَ النِّسْوَةِ " .
আলী (রা:) হতে বর্ণিতঃ
দুমাতুল জন্দলবাসী উকায়দির (রাঃ) নবী (ﷺ)-কে একটি রেশমের পোশাক উপহার দিলে তিনি তা আলী (রাঃ)-কে দিয়ে বললেন, “তুমি এটি কেটে ফাতেমাদের মধ্যে বণ্টন করে দাও।” আবু বকর ও আবু কুরায়ব (রহঃ)-এর বর্ণনায় ‘ফাতেমাদের’ স্থলে ‘মহিলাদের’ কথা উল্লেখ আছে।
ইসলামী ফাউন্ডেশনঃ ৫২৪৮, ইসলামীক সেন্টারঃ ৫২৬১
