৩৮/৩. অধ্যায়ঃ
চর্মব্যাধি পুরুষদের জন্য রেশমী বস্ত্র পরার অনুমতি
সহিহ মুসলিম : ৫৩২২
সহিহ মুসলিমহাদিস নম্বর ৫৩২২
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، حَدَّثَنَا قَتَادَةُ، أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ، أَنْبَأَهُمْ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَخَّصَ لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ وَالزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ فِي الْقُمُصِ الْحَرِيرِ فِي السَّفَرِ مِنْ حِكَّةٍ كَانَتْ بِهِمَا أَوْ وَجَعٍ كَانَ بِهِمَا .
আনাস ইবনু মালিক (রা:) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আবদুর রহমান ইবন আওফ ও যুবাইর ইবন আওয়াম (রাঃ)-কে তাদের চর্ম বা এলার্জি জাতীয় রোগ অথবা অন্য কোন রোগের দরুন সফরে রেশমি পোশাক পরিধানের অনুমতি দিয়েছেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৫২৫৫, ইসলামীক সেন্টারঃ ৫২৬৮
