৩৮/৩. অধ্যায়ঃ
চর্মব্যাধি পুরুষদের জন্য রেশমী বস্ত্র পরার অনুমতি
সহিহ মুসলিম : ৫৩২৬
সহিহ মুসলিমহাদিস নম্বর ৫৩২৬
وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، أَنَّ أَنَسًا، أَخْبَرَهُ أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ وَالزُّبَيْرَ بْنَ الْعَوَّامِ شَكَوَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الْقَمْلَ فَرَخَّصَ لَهُمَا فِي قُمُصِ الْحَرِيرِ فِي غَزَاةٍ لَهُمَا .
আনাস (রা:) হতে বর্ণিতঃ
আবদুর রহমান ইবন আওফ ও যুবাইর ইবন আওয়াম (রাঃ) নবী (ﷺ) এর কাছে (শরীরে) উকুনের অভিযোগ করলে তিনি তাদেরকে এক যুদ্ধে রেশমি কামিস (জামা) (জামা) পরার অনুমতি দিয়েছেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৫২৫৯, ইসলামীক সেন্টারঃ ৫২৭২
