৩৮/৯. অধ্যায়ঃ

অহমিকার বশে (গিরার নীচে) বস্ত্র ঝুলিয়ে রাখা নিষিদ্ধ এবং যতটুকু ঝুলিয়ে রাখা বৈধ ও মুস্তাহাব তার আলোচনা

সহিহ মুসলিমহাদিস নম্বর ৫৩৫৫

حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عُمَرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ، وَاقِدٍ عَنِ ابْنِ عُمَرَ، قَالَ مَرَرْتُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَفِي إِزَارِي اسْتِرْخَاءٌ فَقَالَ ‏"‏ يَا عَبْدَ اللَّهِ ارْفَعْ إِزَارَكَ ‏"‏ ‏.‏ فَرَفَعْتُهُ ثُمَّ قَالَ ‏"‏ زِدْ ‏"‏ ‏.‏ فَزِدْتُ فَمَا زِلْتُ أَتَحَرَّاهَا بَعْدُ ‏.‏ فَقَالَ بَعْضُ الْقَوْمِ إِلَى أَيْنَ فَقَالَ أَنْصَافِ السَّاقَيْنِ ‏.‏

ইবনু’ উমার (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট দিয়ে যাচ্ছিলাম। আমার লুঙ্গিটি একটু ঝুলানো অবস্থায় ছিল। তিনি বললেন, হে আবদুল্লাহ! তোমার ইযারটি (লুঙ্গি বা পায়জামা) উপরে উঠাও। সে সময় আমি তা উপরে উঠালে তিনি আবার বললেনঃ আরও উপরে। আমি আরও উপরে তুললাম। তখন থেকেই সব সময় আমি এর ব্যাপারে সজাগ থাকি। উপবিষ্ট লোকদের একজন বলল, কত উপরে (তুলেছিলেন)? তিনি বললেন, (নিস্‌ফ সাক) অর্ধ গোছা পর্যন্ত।

ইসলামী ফাউন্ডেশনঃ ৫২৮৭, ইসলামীক সেন্টারঃ ৫৩০১[১] পায়ের গিরার প্রায় ছয় আঙ্গুল উপরি অংশকে ‘নিস্‌ফ সাক’ বলে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন