৩৮/১২. অধ্যায়ঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কর্তৃক ‘মুহাম্মাদুর রসুলুল্লাহ’ খোদিত রূপার আংটি পরিধান এবং তাঁর পরবর্তীতে খলীফাগণ কর্তৃক তা পরিধান
সহিহ মুসলিম : ৫৩৬৯
সহিহ মুসলিমহাদিস নম্বর ৫৩৬৯
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، ح وَحَدَّثَنَا ابْنُ، نُمَيْرٍ حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ اتَّخَذَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَاتَمًا مِنْ وَرِقٍ فَكَانَ فِي يَدِهِ ثُمَّ كَانَ فِي يَدِ أَبِي بَكْرٍ ثُمَّ كَانَ فِي يَدِ عُمَرَ ثُمَّ كَانَ فِي يَدِ عُثْمَانَ حَتَّى وَقَعَ مِنْهُ فِي بِئْرِ أَرِيسٍ نَقْشُهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ . قَالَ ابْنُ نُمَيْرٍ حَتَّى وَقَعَ فِي بِئْرِ . وَلَمْ يَقُلْ مِنْهُ .
ইবনু উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) রুপার একটি আংটি তৈরি করেছিলেন। এটি তাঁর হাতেই থাকত। এরপর আবু বকর (রাঃ)-এর হাতে, এরপর উমর (রাঃ)-এর হাতে, এরপর উসমান (রাঃ)-এর হাতে ছিল। তাঁর হাত থেকেই সেটি 'আরিস' নামক কূপে পড়ে গেল। তাতে খোদিত ছিল ‘মুহাম্মাদ রাসূলুল্লাহ’। ইবনু নুমাইর (রহঃ) বলেন: অবশেষে সেটি কূপে পড়ে গেল-তাঁর হাত থেকে পড়েছে- একথা তিনি বলেননি।
ইসলামী ফাউন্ডেশনঃ ৫২৯৯,ই.সে ৫৩১৪
