৩৮/২৪. অধ্যায়ঃ
সাদা চুল-দাড়িতে হলুদ বা লাল রং-এর খিযাব লাগানো মুস্তাহাব কিন্তু কালো রং-এর হলে হারাম
সহিহ মুসলিম : ৫৪০১
সহিহ মুসলিমহাদিস নম্বর ৫৪০১
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا أَبُو خَيْثَمَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ أُتِيَ بِأَبِي قُحَافَةَ أَوْ جَاءَ عَامَ الْفَتْحِ أَوْ يَوْمَ الْفَتْحِ وَرَأْسُهُ وَلِحْيَتُهُ مِثْلُ الثَّغَامِ أَوِ الثَّغَامَةِ فَأَمَرَ أَوْ فَأُمِرَ بِهِ إِلَى نِسَائِهِ قَالَ " غَيِّرُوا هَذَا بِشَىْءٍ " .
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
(মক্কা) বিজয়ের বছর অথবা (রাবী বলেছেন, বর্ণনায় সংশয়) (মক্কা) বিজয়ের দিনে (আবু বকর (রাঃ) এর আব্বা) আবু কুহাফা (রাঃ)-কে পেশ করা হলো অথবা (বর্ণনায় সংশয়, বর্ণনাকারী বলেছেন-) তিনি (নিজেই) এলেন। তাঁর মাথা (চুল) ও দাড়ি ‘সাগাম’ বা ‘সাগামাহ্’ এর ন্যায় (শুভ্র) ছিল। সে সময় রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে তাঁর গৃহের নারীদের নিকট নিয়ে যেতে নির্দেশ করলেন, অথবা (বর্ণনায় সন্দেহ, বর্ণনাকারী বলেছেন) তাঁকে নিয়ে যাওয়ার আদেশ দেয়া হলো এবং তিনি বললেন, এ (সাদা রং) টিকে কোন কিছু দিয়ে পাল্টিয়ে দাও।
ইসলামী ফাউন্ডেশনঃ ৫৩৩০, ইসলামীক সেন্টারঃ ৫৩৪৭[১৮] --- (সাগাম) ও --- (সাগামাহ্) এক প্রকার সাদা ঘাস কিংবা গাছ ও ফুল। যেমন আমাদের দেশের কাশফুল।
