৩৮/৩৩. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৫৪৬৬ - উলকি, ভ্রু ও দাঁত বিষয়ে সতর্কতা
পরচুল সংযোজনকারিণী, সংযোজন প্রার্থিনী, মানবদেহে চিত্র অঙ্কনাকরিণী, চিত্র অঙ্কন প্রার্থিনী, ভুরুর পশম উৎপাটনকারিণী ও উৎপাটন প্রার্থিনী, দাঁতের মাঝে দর্শনীয় ফাঁকে সুষমা তৈরিকারিণী ও আল্লাহর সৃষ্টিতে বিকৃতি সাধন কারিণীদের ক্রিয়াকলাপ অবৈধ
উলকি, ভ্রু ও দাঁত: আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন নিয়ে হাদিস
সহীহ মুসলিম : ৫৪৬৬
সহীহ মুসলিমহাদিস নম্বর ৫৪৬৬
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، - وَاللَّفْظُ لإِسْحَاقَ - أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ لَعَنَ اللَّهُ الْوَاشِمَاتِ وَالْمُسْتَوْشِمَاتِ وَالنَّامِصَاتِ وَالْمُتَنَمِّصَاتِ وَالْمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ الْمُغَيِّرَاتِ خَلْقَ اللَّهِ .قَالَ فَبَلَغَ ذَلِكَ امْرَأَةً مِنْ بَنِي أَسَدٍ يُقَالُ لَهَا أُمُّ يَعْقُوبَ وَكَانَتْ تَقْرَأُ الْقُرْآنَ فَأَتَتْهُ فَقَالَتْ مَا حَدِيثٌ بَلَغَنِي عَنْكَ أَنَّكَ لَعَنْتَ الْوَاشِمَاتِ وَالْمُسْتَوْشِمَاتِ وَالْمُتَنَمِّصَاتِ وَالْمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ الْمُغَيِّرَاتِ خَلْقَ اللَّهِ فَقَالَ عَبْدُ اللَّهِ وَمَا لِيَ لاَ أَلْعَنُ مَنْ لَعَنَ رَسُولُ اللَّهِ ﷺ وَهُوَ فِي كِتَابِ اللَّهِ فَقَالَتِ الْمَرْأَةُ لَقَدْ قَرَأْتُ مَا بَيْنَ لَوْحَىِ الْمُصْحَفِ فَمَا وَجَدْتُهُ.فَقَالَ لَئِنْ كُنْتِ قَرَأْتِيهِ لَقَدْ وَجَدْتِيهِ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ ﴾ وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا﴿ فَقَالَتِ الْمَرْأَةُ فَإِنِّي أَرَى شَيْئًا مِنْ هَذَا عَلَى امْرَأَتِكَ الآنَ. قَالَ اذْهَبِي فَانْظُرِي. قَالَ فَدَخَلَتْ عَلَى امْرَأَةِ عَبْدِ اللَّهِ فَلَمْ تَرَ شَيْئًا فَجَاءَتْ إِلَيْهِ فَقَالَتْ مَا رَأَيْتُ شَيْئًا. فَقَالَ أَمَا لَوْ كَانَ ذَلِكِ لَمْ نُجَامِعْهَا.
‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
মানুষের শরীরে চিত্র অঙ্কনকারিণী ও চিত্র অঙ্কন প্রার্থিনী মহিলা, কপালে ভুরুর চুল উৎপাটনকারিণী ও উৎপাটন প্রার্থিনী এবং সৌন্দর্য সুষমা বাড়ানোর জন্যে দাঁতের মাঝে (সুদৃশ্য) ফাঁক সুষমা তৈরিকারিণী- যারা আল্লাহ্র সৃজনে বিকৃতি সাধনকারিণী- এদের আল্লাহ তা‘আলা অভিশাপ করেন। বর্ণনাকারী বললেন, বানী আসাদ গোত্রের এক মহিলার কাছে হাদীসটি পৌঁছাল যাকে উম্মু ইয়া‘কূব নামে ডাকা হয়। তিনি কোরআন পাঠ করছিলেন।অতঃপর তিনি তাঁর নিকট এসে বললেন, সে হাদীসটি কি ধরনের, যা আপনার পক্ষ থেকে আমার নিকট পৌঁছেছে যে, অবশ্য আপনি মানুষের শরীরে চিত্র অঙ্কনকারিণী ও অঙ্কন প্রার্থিনী মহিলা ও ভুরুর পশম উৎপাটনকারিণী নারী এবং সৌন্দর্য বাড়ানোর জন্য দাঁতের মাঝে দর্শনীয় ফাঁকে সুষমা তৈরিকারিণীদের- যারা আল্লাহ্র সৃষ্টিতে পরিবর্তন সাধনকারিণী-এদের অভিশাপ করেছেন ‘আবদুল্লাহ (রাঃ) বললেন, আমার পক্ষে কি যুক্তি থাকতে পারে যে, রাসূলুল্লাহ (ﷺ) যাদের অভিশাপ দিয়েছেন, আমি সে ব্যক্তিদের অভিশাপ দিব না? অথচ তা আল্লাহ্র কিতাবে রয়েছে।অতঃপর মহিলা বললেন, মাসহাফের (আল-কোরআন) এর দু’ বাঁধাই কাগজের মধ্যবর্তী (আদ্যোপান্ত) সবটুকু আমি পড়েছি, তাতে আমি কোথাও কিছু পাইনি। অতঃপর তিনি বললেন, তুমি যদি (গভীর অভিনিবেশ সহকারে) তা পড়তে, তাহলে অবশ্যই তুমি তা পেতে।মহান আল্লাহ তা‘আলা বলেছেন, وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا “আর রাসূল তোমাদের নিকট যা কিছু নিয়ে আসছেন তা ধরে রাখো এবং তিনি যা হতে তোমাদেরকে নিষেধ করেছেন, তা থেকে দূরে থাকে”- (সূরা আলা হাশ্র ৫৯:৭)মহিলাটি বললেন, আমি নিশ্চিত যে, আপনার স্ত্রীর মধ্যে এর কোন বিষয় এখন গিয়ে দেখতে পাব। তিনি বললেন, তুমি যাও দেখো আছে কিনা। বর্ণনাকারী বললেন, এরপর মহিলা ‘আবদুল্লাহ (রাঃ) এর স্ত্রীর নিকট গেলেন, তবে কিছুই দেখতে পাননি। তারপর তিনি তাঁর নিকটে ফিরে এসে বললেন, কিছুই দেখতে পেলাম না। বর্ণনাকারী বললেন, শোন! যদি সে রকম হতো তাহলে আমরা সহবাস করতাম না।
ই.ফা. ৫৩৮৮, ই.সে. ৫৪১০
সহীহ মুসলিম হাদিস ৫৪৬৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবদুল্লাহ (রাঃ) বলেন, উলকি অঙ্কনকারিণী ও অঙ্কন প্রার্থিনী, ভ্রুর চুল উৎপাটনকারিণী ও উৎপাটন প্রার্থিনী, এবং সৌন্দর্য বাড়ানোর জন্য দাঁতের মাঝে ফাঁক তৈরিকারিণী—যারা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করে—তাদের আল্লাহ অভিশাপ করেছেন। এরপর উম্মু ইয়াকুব নামে এক নারী প্রশ্ন করেন, তিনি তো কুরআন পড়েছেন কিন্তু এমন কথা পাননি। আবদুল্লাহ (রাঃ) সূরা আল-হাশরের আয়াত উল্লেখ করেন—রাসূল صلى الله عليه وسلم যা দেন তা গ্রহণ করো, আর যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। হাদিসটি শুধু সাজসজ্জার সতর্কতা নয়; রাসূল صلى الله عليه وسلم-এর নির্দেশ মানার গুরুত্বও দেখায়। শেষে তাঁর স্ত্রীর ব্যাপারে প্রশ্ন হলে তিনি বলেন, এমন কিছু থাকলে তিনি তার সঙ্গে থাকতেন না।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- উলকি, ভ্রু উপড়ানো ও সৌন্দর্যের জন্য দাঁতে ফাঁক বানানো নিয়ে কঠোর সতর্কতা এসেছে।
- হাদিসে এসব কাজকে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তনের সঙ্গে যুক্ত করা হয়েছে।
- রাসূল صلى الله عليه وسلم-এর নিষেধ মানা কুরআনের নির্দেশের অন্তর্ভুক্ত।
- নিজ পরিবারেও একই নীতি মানার দৃঢ়তা আবদুল্লাহ রাঃ দেখিয়েছেন।
