৩৯/৫. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৫৫১৪ - শিষ্টাচার

সন্তান জন্ম নিলে নবজাতককে খুরমা (ইত্যাদি) চিবিয়ে তাঁর মুখে দেয়া এবং এ উদ্দেশে তাকে কোন নেককার ব্যক্তির নিকট নিয়ে যাওয়া মুস্তাহাব; জন্মের দিন নাম রাখা জায়িয; ‘আব্দুল্লাহ এবং ইবরাহীম ও অন্যান্য নাবীগণের নামে নামকরণ করা মুস্তাহাব

সহীহ মুসলিমহাদিস নম্বর ৫৫১৪

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ سَهْلٍ التَّمِيمِيُّ، وَأَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ قَالاَ حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا مُحَمَّدٌ، - وَهُوَ ابْنُ مُطَرِّفٍ أَبُو غَسَّانَ - حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ أُتِيَ بِالْمُنْذِرِ بْنِ أَبِي أُسَيْدٍ إِلَى رَسُولِ اللَّهِ ﷺ حِينَ وُلِدَ فَوَضَعَهُ النَّبِيُّ ﷺ عَلَى فَخِذِهِ وَأَبُو أُسَيْدٍ جَالِسٌ فَلَهِيَ النَّبِيُّ ﷺ بِشَىْءٍ بَيْنَ يَدَيْهِ فَأَمَرَ أَبُو أُسَيْدٍ بِابْنِهِ فَاحْتُمِلَ مِنْ عَلَى فَخِذِ رَسُولِ اللَّهِ ﷺ فَأَقْلَبُوهُ فَاسْتَفَاقَ رَسُولُ اللَّهِ ﷺ فَقَالَ " أَيْنَ الصَّبِيُّ " .فَقَالَ أَبُو أُسَيْدٍ أَقْلَبْنَاهُ يَا رَسُولَ اللَّهِ . فَقَالَ " مَا اسْمُهُ " . قَالَ فُلاَنٌ يَا رَسُولَ اللَّهِ . قَالَ " لاَ وَلَكِنِ اسْمُهُ الْمُنْذِرُ " . فَسَمَّاهُ يَوْمَئِذٍ الْمُنْذِرَ.

সাহল ইবনু সা'দ (রাঃ) হতে বর্ণিতঃ

মুনযির ইবনু আবূ উসায়দ (রাঃ) কে তাঁর জন্মের সময় রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আনা হলো। নবী (ﷺ) তাঁর রানের উপরে তাঁকে রাখলেন। আবূ উসায়দ (রাঃ) (পাশে) উপবিষ্ট। নবী (ﷺ) তাঁর সামনে কোন বিষয় মনোযোগ দিলেন। আবূ উসায়দ (রাঃ) তাঁর সন্তানের ব্যাপারে (কাউকে) আদেশ করলেন। তাঁকে রাসূলুল্লাহ (ﷺ)-এর রানের উপর থেকে উঠিয়ে নিয়ে তাঁকে ফেরত পাঠিয়ে দিলো। তারপর রাসূলুল্লাহ (ﷺ) সজাগ হলেন এবং বললেন, বাচ্চাটি কোথায়? আবূ উসায়দ (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল! আমরা তাঁকে ফেরত পাঠিয়ে দিয়েছি। তিনি প্রশ্ন করলেন, তাঁর নাম কী? তিনি (আবূ উসায়দ) বললেন ‘অমুক’- হে আল্লাহর রাসূল! তিনি বললেন, না; বরং তাঁর নাম মুনযির। এভাবে তিনি সেদিন থেকে তাঁর নাম ‘মুনযির’ রেখে দিলেন।

ই.ফা. ৫৪৩৬, ই. সে. ৫৪৫৮

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন