৩৯/৯. অধ্যায়ঃ
পরের ঘরে উঁকি দেয়া নিষিদ্ধকরণ
সহিহ মুসলিম : ৫৫৩১
সহিহ মুসলিমহাদিস নম্বর ৫৫৩১
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَمُحَمَّدُ بْنُ رُمْحٍ، قَالاَ أَخْبَرَنَا اللَّيْثُ، - وَاللَّفْظُ لِيَحْيَى - ح وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ سَهْلَ بْنَ سَعْدٍ السَّاعِدِيَّ، أَخْبَرَهُ أَنَّ رَجُلاً اطَّلَعَ فِي جُحْرٍ فِي بَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَمَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِدْرًى يَحُكُّ بِهِ رَأْسَهُ فَلَمَّا رَآهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لَوْ أَعْلَمُ أَنَّكَ تَنْظُرُنِي لَطَعَنْتُ بِهِ فِي عَيْنِكَ " . وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّمَا جُعِلَ الإِذْنُ مِنْ أَجْلِ الْبَصَرِ " .
সাহ্ল ইবনু সা’দ আস-সা’ইদী (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর দরজার একটি ছিদ্র দিয়ে দৃষ্টি নিক্ষেপ করলেন। সে সময় রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট একটি (মাথার চুল আঁচড়ানোর) চিরুনি ছিল, যা দিয়ে তিনি তাঁর মাথা আঁচড়াচ্ছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) তাকে দেখতে পেয়ে বললেন: “আমি যদি জানতাম যে, তুমি আমাকে দেখছ তাহলে নিশ্চয়ই তা দিয়ে তোমার চোখে খোঁচা দিতাম।” রাসূলুল্লাহ (ﷺ) আরও বললেন: “চোখের জন্যেই তো অনুমতির বিধান করা হয়েছে।”
ইসলামী ফাউন্ডেশনঃ ৫৪৫৩, ইসলামীক সেন্টারঃ ৫৪৭৫
