৩৯/৯. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৫৫৩৪ - শিষ্টাচার
পরের ঘরে উঁকি দেয়া নিষিদ্ধকরণ
সহীহ মুসলিম : ৫৫৩৪
সহীহ মুসলিমহাদিস নম্বর ৫৫৩৪
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو كَامِلٍ فُضَيْلُ بْنُ حُسَيْنٍ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ - وَاللَّفْظُ لِيَحْيَى وَأَبِي كَامِلٍ - قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عُبَيْدِ، اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَجُلاً، اطَّلَعَ مِنْ بَعْضِ حُجَرِ النَّبِيِّ ﷺ فَقَامَ إِلَيْهِ بِمِشْقَصٍ أَوْ مَشَاقِصَ فَكَأَنِّي أَنْظُرُ إِلَى رَسُولِ اللَّهِ ﷺ يَخْتِلُهُ لِيَطْعُنَهُ.
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
এক লোক নবী (ﷺ) এর কোন এক হুজরার ভিতরে তাকাল। তখন তিনি তাকে দেখে একটি তীরের ফলক অথবা বর্ণনাকারীর সংশয় কয়েকটি ফলক নিয়ে দাঁড়ালেন। আমি যেন (এখনও ঐ দৃশ্য) দেখছি যে, রাসূলুল্লাহ (ﷺ) তাকে খোঁচা দেয়ার উদ্দেশে সুযোগ সন্ধান করছেন।
ই.ফা. ৫৪৫৬, ই.সে. ৫৪৭৮
