২/৩২. অধ্যায়ঃ
বীর্যের হুকুম
সহিহ মুসলিম : ৫৫৫
সহিহ মুসলিমহাদিস নম্বর ৫৫৫
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ خَالِدٍ، عَنْ أَبِي مَعْشَرٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، وَالأَسْوَدِ، أَنَّ رَجُلاً، نَزَلَ بِعَائِشَةَ فَأَصْبَحَ يَغْسِلُ ثَوْبَهُ فَقَالَتْ عَائِشَةُ إِنَّمَا كَانَ يُجْزِئُكَ إِنْ رَأَيْتَهُ أَنْ تَغْسِلَ مَكَانَهُ فَإِنْ لَمْ تَرَ نَضَحْتَ حَوْلَهُ وَلَقَدْ رَأَيْتُنِي أَفْرُكُهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَرْكًا فَيُصَلِّي فِيهِ .
‘আলকামাহ্ ও আল আসওয়াদ (রহঃ) হতে বর্ণিতঃ
একদিন জনৈক ব্যক্তি আয়িশা (রাঃ)-এর ঘরে মেহমান হল। আয়িশা (রাঃ) দেখলেন, ভোরে সে তাঁর কাপড় ধৌত করছে (অর্থাৎ রাত্রে তার স্বপ্নদোষ হয়েছিল)। তা দেখে আয়িশা বললেনঃ মূলত তোমার পক্ষে এটুকুই যথেষ্ট হতো যে, তুমি বীর্য দেখে থাকলে কেবলমাত্র সে স্থানটি ধুয়ে নিতে। আর যদি তা না দেখে থাক, তাহলে (মনের সন্দেহ দূর করার জন্যে) জায়গাটিতে পানি ছিটিয়ে নিতে পারতে। কেননা, এমনও হয়েছে আমি নিজে রসূলুল্লাহ (ﷺ)-এর কাপড় থেকে শুকনো বীর্য রগড়িয়ে ফেলেছি, আর তিনি সে কাপড় পরেই সালাত আদায় করেছেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৫৫৯, ইসলামীক সেন্টারঃ ৫৭৫[৮১] যা লাফিয়ে কুদে বের হয়, তাকে বলে মানী (বীর্য), তাতে গোসল করা ফারয হয়। আর যদি কারও প্রস্রাবের আগে বা পরে কিছু বের হয়, তাতে গোসল করতে হয় না। কতলোক খুব হাস্য রসিক, সামান্য মহিলার স্পর্শ পেলেই তরল কিছু বের হয়, তাতে শুধু লজ্জাস্থান ধুয়ে নিবে ও ওযূ করে নিবে। গোসল করতে হবে না।
