৪০/২৬. অধ্যায়ঃ
প্রতিটি রোগের প্রতিকার রয়েছে এবং চিকিৎসা করা মুস্তাহাব
সহিহ মুসলিম : ৫৬৩৪
সহিহ মুসলিমহাদিস নম্বর ৫৬৩৪
حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، وَأَبُو الطَّاهِرِ، وَأَحْمَدُ بْنُ عِيسَى، قَالُوا حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، - وَهُوَ ابْنُ الْحَارِثِ - عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " لِكُلِّ دَاءٍ دَوَاءٌ فَإِذَا أُصِيبَ دَوَاءُ الدَّاءِ بَرَأَ بِإِذْنِ اللَّهِ عَزَّ وَجَلَّ " .
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
হারূন ইবন মা‘রূফ এবং আবূ তাহির ও আহমাদ ইবনু ঈসা (রহঃ) ...... জাবির (রাঃ) এর সানাদে রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণনা করেন যে, তিনি বলেছেন- প্রতিটি ব্যাধির প্রতিকার রয়েছে। অতএব, রোগে যথাযথ ঔষধ প্রয়োগ করা হলে আল্লাহর ইচ্ছায় আরোগ্য লাভ হয়।
ইসলামী ফাউন্ডেশনঃ ৫৫৫৩, ইসলামীক সেন্টারঃ ৫৫৭৮
