৪০/৩৮. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৫৭৩৮ - সালাম
কাঁকলাস (টিকটিকি) মেরে ফেলা মুস্তাহাব
সহীহ মুসলিম : ৫৭৩৮
সহীহ মুসলিমহাদিস নম্বর ৫৭৩৮
وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، وَحَرْمَلَةُ، قَالاَ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لِلْوَزَغِ " الْفُوَيْسِقُ " . زَادَ حَرْمَلَةُ قَالَتْ وَلَمْ أَسْمَعْهُ أَمَرَ بِقَتْلِهِ .
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) কাঁকলাসকে ‘ছোট্ট ফাসিক’ বলেছেন। হারামালাহ (রহঃ) বর্ধিতাকারে বর্ণনা করেন যে, তিনি [‘আয়িশা (রাঃ) ] বলেছেন যে, (তবে) আমি তাঁকে তা হত্যা করার আদেশ দিতে শুনিনি।
ই.ফা. ৫৬৫০, ই.সে. ৫৬৮০
