৪৩/১. অধ্যায়ঃ
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর বাণী : যে আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখলো
সহিহ মুসলিম : ৫৮১৮
সহিহ মুসলিমহাদিস নম্বর ৫৮১৮
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، ح وَحَدَّثَنَا ابْنُ رُمْحٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ أَبِي، الزُّبَيْرِ عَنْ جَابِرٍ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ لأَعْرَابِيٍّ جَاءَهُ فَقَالَ إِنِّي حَلَمْتُ أَنَّ رَأْسِي قُطِعَ فَأَنَا أَتَّبِعُهُ فَزَجَرَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم وَقَالَ " لاَ تُخْبِرْ بِتَلَعُّبِ الشَّيْطَانِ بِكَ فِي الْمَنَامِ " .
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
একবার এক বেদুঈন তাঁর নিকট এসে বলল, আমি স্বপ্নে দেখলাম যে, আমার মাথা কর্তন করা হয়েছে আর আমি তার পিছু পিছু ছুটে চলেছি। সে সময় নবী (ﷺ) তাকে রাগান্বিত হয়ে বললেনঃ ঘুমের মধ্যে তোমার সঙ্গে শয়তানের খেলাধুলার সংবাদ কাউকে প্রকাশ করো না।
ইসলামী ফাউন্ডেশনঃ ৫৭২৬, ইসলামীক সেন্টারঃ ৫৭৫৭
