৪৩/৩. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৫৮২৩ - স্বপ্ন
স্বপ্নের ব্যাখ্যা
সহীহ মুসলিম : ৫৮২৩
সহীহ মুসলিমহাদিস নম্বর ৫৮২৩
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ، اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ، أَوْ أَبِي هُرَيْرَةَ قَالَ عَبْدُ الرَّزَّاقِ كَانَ مَعْمَرٌ أَحْيَانًا يَقُولُ عَنِ ابْنِ عَبَّاسٍ وَأَحْيَانًا يَقُولُ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَجُلاً أَتَى رَسُولَ اللَّهِ ﷺ فَقَالَ إِنِّي أَرَى اللَّيْلَةَ ظُلَّةً . بِمَعْنَى حَدِيثِهِمْ.
ইবনু ‘আব্বাস (রাঃ) কিংবা আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
‘আবদুর রায্যাক বলেন (আমার ঊর্ধ্বতন বর্ণনাকারী উস্তাদ) মা’মার (রহঃ) কখনো বর্ণনা করতেন ইবনু ‘আব্বাস (রাঃ) হতে আবার কখনো বর্ণনা করতেন আবূ হুরায়রা (রাঃ) হতে এ মর্মে যে, জনৈক লোক রাসূলুল্লাহ (ﷺ) -এর দরবারে উপস্থিত হয়ে বললেন, আজ রাতে (স্বপ্নে) আমি একটি শামিয়ানা দেখতে পাই, তারপর পূর্বোল্লিখিত বর্ণনাকারীগণের বর্ণিত হাদীসের অর্থে হাদীস বর্ণনা করেছেন।
ই.ফা. ৫৭৩১, ই.সে. ৫৭৬২
